০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষা প্রতিষ্ঠানে ১৬-২৩ দিনের লম্বা ছুটি আসছে Logo কুলাউড়ায় নবাগত ইউএনও সানজিদা আক্তারের দায়িত্বভার গ্রহণ Logo কুলাউড়া বিএনপিকে সুসংগঠিত করতে বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় ইউএনও’র সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ Logo বিশ্বমঞ্চে ভয়ংকর হতে যাচ্ছে যে দলগুলোর আক্রমণভাগ Logo দেশীয় মাছ রক্ষায় বড়লেখায় অভিযান, অপসারণ করা হলো অবৈধ বাঁধ Logo হাকালুকিতে ১ লাখ টাকার নিষিদ্ধ জাল ও পোনা মাছ জব্দ Logo বড়লেখায় এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ Logo বড়লেখায় আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির সাথে হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময় Logo শিল্পী সমিতির নির্বাচনে দুই কিংবদন্তির সন্তানের প্যানেল

কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন

সুফি মিয়া, কমলগঞ্জ
  • আপডেট সময় : ০১:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 38
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আনতে তিনটি সড়ক উন্নয়ন কাজ ও একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের রামেশ্বরপুর-শ্রীরামপুর সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এসব উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। এ সময় পর্যায়ক্রমে উপজেলার তিনটি ইউনিয়নে গুরুত্বপূর্ণ তিনটি সড়কের উন্নয়ন এবং একটি খাল খনন প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খান, ৩নং মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মো. নাহিদ আহমেদ তরফদার, ৭নং আদবপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, শিক্ষক মো. দুরুদ আহমেদসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় এসব প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ জনগণের জীবনমান উন্নত হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন

আপডেট সময় : ০১:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬