০৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষা প্রতিষ্ঠানে ১৬-২৩ দিনের লম্বা ছুটি আসছে Logo কুলাউড়ায় নবাগত ইউএনও সানজিদা আক্তারের দায়িত্বভার গ্রহণ Logo কুলাউড়া বিএনপিকে সুসংগঠিত করতে বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় ইউএনও’র সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ Logo বিশ্বমঞ্চে ভয়ংকর হতে যাচ্ছে যে দলগুলোর আক্রমণভাগ Logo দেশীয় মাছ রক্ষায় বড়লেখায় অভিযান, অপসারণ করা হলো অবৈধ বাঁধ Logo হাকালুকিতে ১ লাখ টাকার নিষিদ্ধ জাল ও পোনা মাছ জব্দ Logo বড়লেখায় এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ Logo বড়লেখায় আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির সাথে হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময় Logo শিল্পী সমিতির নির্বাচনে দুই কিংবদন্তির সন্তানের প্যানেল

জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৬:৩৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 43
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্বালানি সংকটের এই সময়ে যেখানে এক লিটার তেল পেতেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, সেখানে মৌলভীবাজারের বড়লেখায় একটি বিয়েতে দেখা গেল একেবারেই ভিন্ন চিত্র। প্রচলিত গিফট বা নগদ টাকার বদলে, উপহার হিসেবে দেওয়া হলো ৩ লিটার অকটেন।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কাঠালতলী ইউনিয়নের তাশরিফুল ইসলাম ও ফারজানা আক্তারের বিয়ের অনুষ্ঠানে এই অভিনব উপহার দেন বরের বন্ধুরা।

বন্ধুদের এমন ব্যতিক্রমী উদ্যোগকে ঘিরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অনেকেই বিষয়টিকে সময়োপযোগী, ভিন্নধর্মী উদ্যোগ হিসেবে দেখছেন।
এদিকে বিয়ের অনুষ্ঠানে এমন অপ্রচলিত উপহার দেখে প্রথমে অনেকেই অবাক হলেও পরে তা রীতিমতো আনন্দ ও কৌতূহলের বিষয় হয়ে ওঠে। অতিথিদের মাঝে হাস্যরস আর আলোচনা—দুটোই ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে উপস্থিত সাব্বির নামের এক অতিথি বলেন, এটা যেমন মজার, তেমনি বর্তমান পরিস্থিতির একটি প্রতিফলনও বটে। এই ঘটনা শুধু হাসির খোরাক নয়, বরং চলমান জ্বালানি সংকটের চিত্রও তুলে ধরে। যেখানে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি এখন মানুষের কাছে প্রায় ‘সোনার হরিণে’ পরিণত হয়েছে।

উপহার প্রদানকারী বন্ধুদের মধ্যে কিবরিয়া আল মাহমুদ জানান, “দেশপ্রেম ঈমানের অঙ্গ।অপ্রয়োজনীয়ভাবে পেট্রল- অকটেন মজুদ করে সংকট বাড়াবেন না। ঘরে জমা থাকা তেল আগে ব্যবহার করুন- তাহলে ফিলিং স্টেশনে ভোগান্তি কমবে এবং সবাই প্রয়োজনমতো জ্বালানি পাবে। দেশের কল্যাণে দায়িত্বশীল আচরণই হোক আমাদের পরিচয়।”

জ্বালানি সংকটের এই সময়ে বড়লেখার এই অভিনব উপহার ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর

আপডেট সময় : ০৬:৩৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬