০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়মের দায়ে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০১:৪৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 24
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় নানা অনিয়মের দায়ে শাহবাজপুর বাজারের ব্যবসায়ী আহমদ শরীফ দেলোয়ারের মালিকানাধীন ববি এন্ড ব্রাদার্স ডায়াগনস্টিক সেন্টারকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। এসময় পুলিশ কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার প্রমুখ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার শাহবাজপুর বাজারের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে ইউএনও গালিব চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় আহমদ শরীফ দেলোয়ারের মালিকানাধীন ববি এন্ড ব্রাদার্স ডায়াগনস্টিক সেন্টারের ওষুধের ফ্রিজে খাবার রাখা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার এবং একই কন্টেইনারে একাধিক রোগীর নমুনা সংগ্রহের অপরাধে ভ্রাম্যমাণ আদালত উক্ত ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেন।

ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ববি এন্ড ব্রাদার্স ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদানের সত্যতা স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়মের দায়ে লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০১:৪৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬