০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা Logo কুলাউড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি Logo শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, যুবকের ছয় মাসের কারাদণ্ড Logo স্বাস্থ্যসেবায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও জরুরি: শওকতুল ইসলাম এমপি Logo কুলাউড়ায় এমপি শওকতুল ইসলামের বরাদ্দের চাল পেলেন দুই হাজার নির্মাণ শ্রমিক Logo ফ্রান্সে প্রবাসীদের পাসপোর্ট সেবায় দূতাবাসের বিশেষ উদ্যোগ Logo গভীর শ্রদ্ধায় বড়লেখায় শহীদ জুলাই দিবস পালিত Logo কুলাউড়ায় অনলাইন জুয়ারিসহ ৭ জন গ্রেপ্তার Logo বড়লেখায় কৃষক কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহের উদ্বোধন

মোহাম্মদনগরের অসহায় সাফিয়া বেগমের চিকিৎসায় সহায়তার আবেদন

শাহরিয়ার শাকিল, দক্ষিণ শাহবাজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 238
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা সাফিয়া বেগম (৪০) দীর্ঘ এক বছর ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে তিনি নিজ বাড়িতেই অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন।

স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তার সুস্থতার জন্য জরুরি ভিত্তিতে একটি অপারেশন প্রয়োজন, যার জন্য প্রায় ৩ লাখ টাকা ব্যয় হবে। কিন্তু আর্থিক সংকটের কারণে এই চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।

রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, তিন সন্তান নিয়ে চরম কষ্টে দিন পার করছেন সাফিয়া বেগম। প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পারায় পরিবারটি গভীর হতাশায় ভুগছে। টাকার অভাবে চিকিৎসা বন্ধ থাকায় বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি।

এ অবস্থায় “মানুষ মানুষের জন্য” এই মানবিক আহ্বানকে সামনে রেখে মোহাম্মদনগর গ্রামের স্থানীয় মুরব্বিরা সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

সহায়তা পাঠানোর মাধ্যম (বিকাশ): ০১৭৬২৫৬১৬১১

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোহাম্মদনগরের অসহায় সাফিয়া বেগমের চিকিৎসায় সহায়তার আবেদন

আপডেট সময় : ১২:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬