০৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

ব্যাংক লেনদেন ৩টা পর্যন্ত, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারি

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / 17

বাংলাদেশ ব্যাংক

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংকের জন্য নতুন অফিস ও লেনদেন সময়সূচি ঘোষণা করেছে। রবিবার (৫ এপ্রিল) থেকে ব্যাংক লেনদেন হবে বিকাল ৩টা পর্যন্ত।

শনিবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশে জারি হওয়া নির্দেশনায় বলা হয়েছে, ৫ এপ্রিল থেকে ব্যাংকগুলো সপ্তাহের পাঁচ দিন অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস কার্যক্রম পরিচালনা করবে। আর লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার ব্যাংকগুলো সাপ্তাহিক ছুটিতে থাকবে।

তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্টের পরিচালক মো. আবদুল মান্নান বলেন, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার অধীনে এই নির্দেশনা জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, নতুন সময়সূচি কার্যকর হওয়ায় ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক থাকবে এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় হবে।

নিউজটি শেয়ার করুন

ব্যাংক লেনদেন ৩টা পর্যন্ত, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারি

আপডেট সময় : ১০:২৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬