১০:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শিল্পী সমিতির নির্বাচনে দুই কিংবদন্তির সন্তানের প্যানেল Logo জুড়ীতে ‘জাতীয় ছাত্রশক্তি’র আহ্বায়ক কমিটি গঠন Logo কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের পক্ষ থেকে বিদায়ী ইউএনও’কে সম্মাননা প্রদান Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর Logo বড়লেখায় জনদুর্ভোগ নিরসনে নবাগত ইউএনও’র সাথে নিসচা’র মতবিনিময় Logo হাওর লুটপাটকারীদের রোষানলে জুড়ীর মৎস্য কর্মকর্তা Logo বড়লেখা সরকারি কলেজে ঐতিহাসিক কোরআন দিবস পালন Logo অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা Logo ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ Logo রিয়ালকে হারিয়েই লিগ শিরোপা জিতল বার্সা

দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / 55

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত জোনায়েদ আব্দুর রহিম সাকি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তার পরিবর্তে ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন দেওয়ান আব্দুর রশিদ নিলু।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাকি নিজেই এ ঘোষণা দেন। তিনি জানান, রাজনৈতিক দল ও সরকারের দায়িত্ব আলাদা রাখার লক্ষ্যেই তিনি দলীয় প্রধানের পদ ছেড়েছেন।

সাকি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ দলের মতামতই প্রাধান্য পাবে।’

উল্লেখ্য, ২০২৫ সালের ৩ নভেম্বর গণসংহতি আন্দোলনের পঞ্চম কাউন্সিলে জোনায়েদ সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন। ওই সম্মেলনে ৫৫ সদস্যের একটি নতুন নির্বাহী কমিটিও গঠন করা হয়।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে ‘মাথাল’ প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

পরবর্তীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে তিনি প্রথমে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। পরে তাকে শুধুমাত্র পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?

আপডেট সময় : ১০:৩৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬