০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

নতুন লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 21
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাত বছর পর আবারও আলো ঝলমলে মঞ্চে ফিরল দেশের জনপ্রিয় রিয়েলিটি শো লাক্স সুপারস্টার। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফিনালে।

শুরু থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে- শেষ পর্যন্ত সেই উত্তেজনার মুকুট উঠল রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতার মাথায়। তিনিই হলেন লাক্স সুপারস্টার ২০২৫। বিজয়ীর হাতে ট্রফি তুলে দেন ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের সিইও রুহুল কুদ্দুস খান এবং বিদ্যা সিনহা মিম।

তারকায় ভরা এই সন্ধ্যায় শোবিজ অঙ্গনের পরিচিত মুখদের উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে ওঠে আরও বর্ণিল। চূড়ান্ত পর্বে লড়াই করেন পাঁচ প্রতিযোগী—বিদুষী বর্ণিতা, আমিনা ইসলাম, নুসরাত আফরীন ইয়ুমনা, তিস্তা পাল এবং নাযাহ নাওয়ার বিনতে নুরুল। টানটান প্রতিযোগিতা শেষে সেরার মুকুট জেতেন বর্ণিতা।

বিজয়ীর জন্য ছিল বিশেষ চমক, সোয়ারোভস্কি ক্রিস্টাল দিয়ে তৈরি ট্রফির পাশাপাশি একটি বিলাসবহুল গাড়িও তুলে দেওয়া হয় তার হাতে। অন্যদিকে, প্রথম রানার আপ হয়েছেন আমিনা ইসলাম এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন নাযাহ নাওয়ার বিনতে নুরুল।

আয়োজকদের মতে, এবারের আসরকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাজানো হয়েছে নতুনভাবে। শুধু সৌন্দর্য নয়, প্রতিযোগীদের অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব, স্টাইল এবং কনটেন্ট তৈরির ক্ষমতাকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ফরিদুর রেজা সাগর বলেন, এই প্ল্যাটফর্ম থেকে উঠে আসা প্রতিযোগীরা ইতোমধ্যে চলচ্চিত্র, নাটক ও ওটিটিতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন- যা লাক্স সুপারস্টারের সাফল্যেরই প্রমাণ।

পুরো প্রতিযোগিতা জুড়ে অংশগ্রহণকারীদের গ্রুমিং করিয়েছেন আজরা মাহমুদ। বিচারকের আসনে ছিলেন জয়া আহসান, রায়হান রাফী এবং মেহজাবীন চৌধুরী।

লক্ষাধিক আবেদন থেকে বাছাই হয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতা ধাপে ধাপে এগিয়ে সেরা দশ এবং সেখান থেকে চূড়ান্ত পাঁচে এসে পৌঁছায়। শেষমেশ সব প্রতিযোগিতাকে পেছনে ফেলে নতুন তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন বিদুষী বর্ণিতা।

গ্র্যান্ড ফিনালেটি সরাসরি সম্প্রচার করা হয় চ্যানেল আই ও এর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।

নিউজটি শেয়ার করুন

নতুন লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

আপডেট সময় : ০৪:৫৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬