০৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

বড়লেখায় অসুস্থ পরিবহন শ্রমিককে নিসচা’র আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৩:৪৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 27
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে অসুস্থ পরিবহন শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত ৯ টায় বড়লেখা পৌর শহরের বালুচর গ্রামের তার নিজ বাড়িতে এ সহায়তা প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন আন্নাজাত ইসলামী সমাজকল্যাণ পরিষদের সাবেক সভাপতি আব্দুর রউফ, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম মতিন, কন্টেন্ট ক্রিয়েটর জাকির হোসেন, নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহসাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু।

জানা যায়, বড়লেখা পৌরসভার বালুচর গ্রামের পরিচিত মুখ পরিবহন শ্রমিক ইসহাক আলী কয়েক মাস থেকে যক্ষা রোগসহ নানান জটিল রোগে ভূগছেন। তার পক্ষ থেকে এই জটিল চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়। পরে একই গ্রামের সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম মতিন বিষয়টি জানতে পেরে কন্টেন্ট ক্রিয়েটর জাকির হোসেনের ভেরিফাই ফেসবুক আইডি থেকে মানবিক ভিডিও বার্তার মাধ্যমে সহযোগিতা কামনা করা হয়। তার এই ভিডিও দেখে এগিয়ে আসে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

এদিকে নিসচা নেতৃবৃন্দরা বলেন, পরিবহন শ্রমিক ইসহাক আলীর চিকিৎসার জন্য আমাদের সংগঠন সাধ্যানুযায়ী সহযোগিতা করেছে। আমরা আশা করবো বিভিন্ন সংগঠন, প্রবাসী ও এলাকাবাসীসহ সকলের সহযোগিতা অব্যাহত থাকবে। তাছাড়া নিসচা সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা মূলক কার্যক্রমের পাশাপাশি সমাজের বিভিন্ন মানবিক, স্বেচ্ছাসেবী ও দেশের কল্যাণকর সার্বিক বিষয়াদি নিয়ে জনস্বার্থে কর্মকাণ্ড চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় অসুস্থ পরিবহন শ্রমিককে নিসচা’র আর্থিক সহায়তা প্রদান

আপডেট সময় : ০৩:৪৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬