০৮:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

সভাপতি ফয়সল রহমান, সাধারণ সম্পাদক নজমুল ইসলাম

বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র নতুন কমিটি গঠন

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / 57

প্রধান উপদেষ্টা আতা রহমান ও চেয়ারম্যান জামাল উদ্দিন বিদায়ী সভাপতি শাহীন ইকবাল এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে ২৩ মার্চ সোমবার অনুষ্ঠিত হলো বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র বার্ষিক সাধারণ সভা (এজিএম)। প্রবাসে বসবাসরত বড়লেখাবাসীর এই সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ এ আয়োজনে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সভাকে করে তোলে অর্থবহ ও তাৎপর্যপূর্ণ।

সংগঠনের সভাপতি শাহীন ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সাবলীল সঞ্চালনায় শুরু হওয়া এজিএমে ২০১৭ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির বিগত কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। আলোচনায় উঠে আসে প্রবাসে থেকেও বৃহত্তর বড়লেখার সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং প্রবাসী কমিউনিটির ঐক্য সুদৃঢ় করতে সংগঠনের ভূমিকা।

এবারের এজিএমের প্রধান আকর্ষণ ছিল নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা, যা উপস্থিত সদস্যদের মধ্যে বিশেষ আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রধান উপদেষ্টা আতা রহমান, চেয়ারম্যান জামাল উদ্দিন এবং বিদায়ী সভাপতি শাহীন ইকবালের সমন্বয়ে গঠিত তিন সদস্য বিশিষ্ট হাই কমান্ড ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন কমিটির নাম চূড়ান্ত করে। বিদায়ী সভাপতি শাহীন ইকবাল আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত নেতৃত্বের নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে ফয়সল রহমান, সাধারণ সম্পাদক নজমুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসেবে খায়রুল ইসলাম বাবলুকে দায়িত্ব প্রদান করা হয়। তাদের নেতৃত্বে সংগঠনটি নতুন উদ্যমে এগিয়ে যাবে এমন আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

পাশাপাশি সংগঠনের অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়। বিদায়ী সভাপতি শাহীন ইকবালকে ভাইস চেয়ারম্যান, নজরুল ইসলাম নজুকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কামরুল ইসলামকে ভাইস প্রেসিডেন্ট, হাছনা রহমানকে মহিলা বিষয়ক সম্পাদক, আবুল কাশেমকে সাংগঠনিক সম্পাদক, সাহেদ আহমেদকে আইটি ও শিক্ষা বিষয়ক সম্পাদক এবং আকবর হোসেনকে ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এই সমন্বিত নেতৃত্বে অভিজ্ঞতা ও নতুনত্বের এক সুন্দর মেলবন্ধন লক্ষ্য করা যায়।

সভায় বিদায়ী কোষাধ্যক্ষ নজমুল ইসলাম গত দুই বছরের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব উপস্থাপন করেন, যা উপস্থিত সদস্যদের সম্মতিতে গৃহীত হয়। এরপর উপদেষ্টা পরিষদের সদস্য সাইফ উদ্দিন সুনাম, উপদেষ্টা শওকত সিদ্দিকীসহ অন্যান্য সদস্যরা সংগঠনের অগ্রগতি, স্বচ্ছতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। তাদের আলোচনায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর জোর দেওয়া হয়।

সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে ২৩ মার্চ সোমবার অনুষ্ঠিত হলো বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

অনুষ্ঠানের শেষপর্বে প্রধান উপদেষ্টা আতা রহমান ও চেয়ারম্যান জামাল উদ্দিন বিদায়ী সভাপতি শাহীন ইকবাল এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। তারা তাদের দক্ষ নেতৃত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে সংগঠনকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে অভিনন্দন জানিয়ে আগামী দিনে সংগঠনকে আরও উচ্চতায় পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সবশেষে সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত সকলের প্রত্যাশা নতুন নেতৃত্বের হাত ধরে বড়লেখা ফাউন্ডেশন ইউকে আরও সুসংগঠিত, গতিশীল ও জনকল্যাণমুখী কর্মকাণ্ড পরিচালনা করবে।

নিউজটি শেয়ার করুন

সভাপতি ফয়সল রহমান, সাধারণ সম্পাদক নজমুল ইসলাম

বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র নতুন কমিটি গঠন

আপডেট সময় : ০৯:১৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬