১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিতীয়বারের মতো হতে পারে ভোট Logo সিলেটে জাতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে খুদে শিক্ষার্থীদের মেধার লড়াই Logo নালন্দা: যেখানে জ্ঞানচর্চায় ছুটে আসতেন দূরদেশের শিক্ষার্থীরা Logo ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত Logo অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ Logo জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ Logo বিএসএফের গুলিতে কুলাউড়ার যুবক নিহত Logo ৫০০ টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কুলাউড়ায় চা-শ্রমিকদের গণবিক্ষোভ Logo বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ

সবুজে ভরে উঠেছে বড়লেখার চা বাগান, শুরু হয়েছে নতুন মৌসুমের পাতা চয়ন

অজিত রবিদাস, দক্ষিণভাগ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৩:৩৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 267
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন চা বাগানে শুরু হয়েছে নতুন মৌসুমের চা পাতার কুঁড়ি তোলা। কয়েক মাস বিরতির পর আবারও সবুজে ভরে উঠেছে বাগানগুলো, আর নতুন পাতা তুলতে ব্যস্ত সময় পার করছেন চা শ্রমিকরা।

সোমবার (১৬ মার্চ) সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ চা বোর্ড পরিচালিত নিউ সমনবাগ চা বাগান, পাথারিয়া চা বাগান ও মোকাম ডিভিশনের বাগানগুলোতে নতুন চা পাতার কুঁড়ি তুলতে আনন্দে মাতোয়ারা হয়ে কাজ করছেন শ্রমিকরা।

জানা যায়, চা গাছ প্রুনিং (ছাঁটাই) করার কারণে গত তিন থেকে চার মাস চা উত্তোলন বন্ধ ছিল। প্রুনিং শেষ হওয়ার পর গাছে নতুন কুঁড়ি গজাতে শুরু করলে আবারও শুরু হয় পাতা চয়ন ও টিপিং কার্যক্রম। এতে পুরো বাগানজুড়ে আবারও ফিরে এসেছে সবুজের সমারোহ।

নিউ সমনবাগ ও পাথারিয়া চা বাগানে পূজা-অর্চনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পাতা চয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন নিউ সমনবাগ চা বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক এমদাদ-উর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন নিউ সমনবাগ চা বাগানের ভারপ্রাপ্ত প্রধান ঠিলা করনিক কৃপাময় দাস (পিংকু), দীপক কুর্মী, বদ্রি প্রসাদ উপাধ্যায়, মোকাম ডিভিশনের কর্মচারী প্রধান ঠিলা করনিক সাইদুল ইসলাম, কামাল হোসেন ও জিতেন বাউরি।

এছাড়া উপস্থিত ছিলেন বাগান পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নারায়ণ কালোয়ার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাঙ্গা চরণ সাঁওতাল, সাবেক ইউপি সদস্য মতিলাল রায়, চা শ্রমিক নেতা রাসবিহারী রবিদাস এবং মোকাম ডিভিশনের পঞ্চায়েত কমিটির সভাপতি ফজল তাঁতি।

চা পাতা, ছবি : অজিত রবিদাস।
চা পাতা, ছবি : অজিত রবিদাস।

নিউ সমনবাগ চা বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক এমদাদ-উর রহমান বলেন, বৃষ্টি স্নাত দিনে আমাদের চা বাগানে মৌসুমের প্রথম পাতা চয়ন শুরু হয়েছে, যা শুভ লক্ষণ। আমরা আশা করছি এ মৌসুমে চায়ের উৎপাদন ভালো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।

পাতা চয়ন শুরুর প্রাক্কালে নিউ সমনবাগ, পাথারিয়া চা বাগান ও মোকাম ডিভিশনের সমৃদ্ধি ও সফলতা কামনা করে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন বাগানের চা শ্রমিকরা।

ষাটমাকন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

সবুজে ভরে উঠেছে বড়লেখার চা বাগান, শুরু হয়েছে নতুন মৌসুমের পাতা চয়ন

আপডেট সময় : ০৩:৩৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬