০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী Logo কে এই সাইফুর? এমসি কলেজের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামির উত্থান, অপরাধ ও পরিণতি Logo মর্যাদাপূর্ণ বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডে সম্মানিত রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির সংবর্ধনা Logo স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের চেতনায় আজ ফ্রান্সের জাতীয় দিবস Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 220
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরে মাসব্যাপী ‘সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান’ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি। এ উপলক্ষে তার নেতৃত্বে পৌরশহরের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য পরিচ্ছন্নতা র‌্যালি বের করা হয়।

র‍্যালি শেষে তিনি পৌরশহরের একটি নালার ময়লা-আবর্জনা পরিষ্কার করে মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি সবাইকে নিজ নিজ ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত র‌্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, প্রবীণ বিএনপি নেতা মুহিবুর রহমান ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম,  সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌরসভার সহকারী প্রকৌশলী রাজিব বড়ুয়া, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন।

ষাটমাকন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আপডেট সময় : ০৪:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬