০৮:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

জুড়ীতে ৫০ ইমাম-মুয়াজ্জিনকে ঈদ উপহার দিল ‘আনোদ আল মোল্লা ট্রাস্ট’

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:৫৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 59
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ও ফুলতলা ইউনিয়নের প্রায় ৫০টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে নগদ অর্থ উপহার (হাদিয়া) বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন ‘আনোদ আল মোল্লা ট্রাস্ট’।

সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় ফুলতলা ইউনিয়ন হলরুমের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুই ইউনিয়নের অর্ধশতাধিক ইমাম-মুয়াজ্জিনের হাতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এছাড়াও কয়েকজন এতিম মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, পাঞ্জাবি, গামছা ও টুপি উপহার প্রদান করা হয়।

জানা যায়, আনোদ আল মোল্লা ট্রাস্টের প্রতিষ্ঠাতা মো. ফয়জুর রহমান শামীমের অর্থায়নে এই ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও সংগঠনের দায়িত্বশীল সদস্যরা ইমাম-মুয়াজ্জিনদের হাতে নগদ অর্থ তুলে দেন।

উপহার পেয়ে ফুলতলা ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম শাইখুল ইসলাম সাদী বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের দিকে সাধারণত কেউ তেমন দৃষ্টি দেয় না। আনোদ আল মোল্লা ট্রাস্ট আমাদের সম্মানিত করেছে। মহান আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন।

আনোদ আল মোল্লা ট্রাস্টের সহ-সাধারণ সম্পাদক কামরান খাঁন এবং সমাজসেবক ও ব্যবসায়ী জয়নাল আবেদিনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমাজসেবক ও ফুলতলা বাজারের ব্যবসায়ী আমির হোসেন।

ঈদ হাদিয়া বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলতলা ইউনিয়ন পরিষদের সদস্য ইমতিয়াজ গফুর মারুফ, ইউপি সদস্য আব্দুল গফুর সেলিম, জালাল আহমদ এবং ফুলতলা কেন্দ্রীয় মসজিদের ইমাম শাইখুল ইসলাম সাদী। এ সময় সংগঠনের সদস্যবৃন্দ, এলাকার মুরব্বিয়ানসহ বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আনোদ আল মোল্লা ট্রাস্টের প্রতিষ্ঠাতা মো. ফয়জুর রহমান শামীম বলেন, ঈদকে সামনে রেখে আমাদের এই উদ্যোগে যদি ইমামদের মুখে সামান্য হাসি ফোটে, তাহলেই আমরা নিজেদের সফল মনে করব। ২০২৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই আমাদের সংগঠন বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ষাটমাকন্ঠ/রুমেল/কামরান

নিউজটি শেয়ার করুন

জুড়ীতে ৫০ ইমাম-মুয়াজ্জিনকে ঈদ উপহার দিল ‘আনোদ আল মোল্লা ট্রাস্ট’

আপডেট সময় : ০৮:৫৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬