০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী Logo কে এই সাইফুর? এমসি কলেজের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামির উত্থান, অপরাধ ও পরিণতি Logo মর্যাদাপূর্ণ বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডে সম্মানিত রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির সংবর্ধনা Logo স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের চেতনায় আজ ফ্রান্সের জাতীয় দিবস Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব

সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস উদযাপন

ষাটমাকন্ঠ প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 234
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব কিডনি দিবস–২০২৬। “সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় কিডনি রোগ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল, সিলেট।

এ উপলক্ষে সিলেটের বাদাঘাট রোডের তেমুখী নাজিরগাঁস্থ কিডনি ফাউন্ডেশন হাসপাতাল প্রাঙ্গণের সামনে থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, কিডনি রোগ অনেক সময় নীরবে অগ্রসর হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে উপসর্গ প্রকাশ পাওয়ার আগেই রোগটি জটিল পর্যায়ে পৌঁছে যায়। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, কিডনি রোগের চিকিৎসা বিশেষ করে ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপন খুবই ব্যয়বহুল। ফলে শুরুতেই রোগ শনাক্ত করা গেলে তা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা তুলনামূলক সহজ হয়।

বক্তারা কিডনি সুস্থ রাখতে ভেজালমুক্ত ও সুষম খাবার গ্রহণ, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা এবং উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ডা. নজমুস সাকিব, নেফ্রলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফাতেমা খানম, পরিচালক (প্রশাসন) সৈয়দ সাদেক হোসেন, অতিরিক্ত পরিচালক (কল্যাণ ও সেবা) ফারিদা নাসরিন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মাআয রেজা চৌধুরী, ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মহিবুর রহমান রাসেল, ডা. আব্দুল করিম, ডা. আরিফ মো. রেজা, ডা. অভিজিৎ সিনহা অর্ণব, ডা. নাজমুস সাকিব আদিব, ডা. মাহবুবা ইয়াসমিন খোরাসানি, ব্যবস্থাপক (ল্যাবরেটরি) মো. রফিকুল ইসলাম এবং নার্স ইনচার্জ আব্দুল হান্নানসহ অন্যান্যরা।

এদিকে দিবসটি উপলক্ষে হাসপাতালে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় উচ্চ রক্তচাপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, কিডনি রোগ নির্ণয়, মূত্র পরীক্ষা এবং চিকিৎসকদের পরামর্শ প্রদান করা হয়।

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. কাজী মুশফিক আহমেদ, ডা. নজমুস সাকিব, ডা. ফাতেমা খানম, ডা. মো. আব্দুল করিম, ডা. আরিফ মো. রেজা, ডা. অভিজিৎ সিংহ অর্ণব, ডা. নাজমুস সাকিব আদিব এবং ডা. মাহবুবা ইয়াসমিন খোরাসানি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস উদযাপন

আপডেট সময় : ০৪:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬