০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

কুলাউড়ায় বিএনপি’র আরও ২ নেতা বহিষ্কার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / 47
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুলাউড়া উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মালিক ও সহ সাংগঠনিক সম্পাদক মো. ফয়েজ খানকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে উপজেলা বিএনপির সাবেক সভাপতিসহ ৪ নেতাকে বহিষ্কার করেছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদক।
গত ৭ মার্চ ফের উপজেলা বিএনপির দলীয় প্যাডে সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল স্বাক্ষরিত (সূত্রঃ কুলা/বিএনপি/২০২৬-বিজ্ঞপ্তি ০১০) বহিষ্কারের কপি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। এর অনুলিপি মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক, সদস্য সচিব, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি/ সম্পাদক ও বহিষ্কৃত ২ নেতার কাছে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় সিদ্ধান্ত অমান্য করে অন্য প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণের সুনির্দিষ্ট প্রমাণ থাকায় সদর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল মালিক ও সহ সাংগঠনিক সম্পাদক মো.ফয়েজ খানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এর পাশাপাশি বহিষ্কৃত বিএনপির নেতাদের সাথে দলীয় কোন সম্পর্ক না রাখতে নেতৃবৃন্দকে অনুরোধ জানানো হয়।
এ বিষয় জানতে চাইলে কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল বিএনপির ২ নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্য প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণের সুনির্দিষ্ট প্রমাণ থাকায় এই দুইজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

ষাটমাকন্ঠ / ম

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় বিএনপি’র আরও ২ নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৩:৫৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬