বদর দিবসে বড়লেখা কলেজ ছাত্রশিবিরের আলোচনা সভা ও গণ ইফতার মাহফিল
- আপডেট সময় : ০৪:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / 88
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে আলোচনা সভা ও গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম।
কলেজ ছাত্রশিবিরের সভাপতি সাব্বির আহমদের সভাপতিত্বে ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাবেক সিলেট মহানগরীর সভাপতি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, পেশাজীবী বিভাগের উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মুহাইমিন, মৌলভীবাজার জেলা শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন ও আব্দুস সামাদ, জেলা কলেজ কার্যক্রম সম্পাদক তিহান তালুকদার, ছাত্রশিবির বড়লেখা শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদ, দক্ষিণ সভাপতি জেবুল আহমদ, পশ্চিম সভাপতি কামরান আহমদ, বড়লেখা শহর সেক্রেটারি এমদাদুল হক এমাদসহ ছাত্রশিবির উপজেলা ও কলেজ শাখার দায়িত্বশীলবৃন্দ।


























