০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

বিবিসিএফ-এ স্থান পেলো জুড়ীর পরিবেশকর্মী খোর্শেদ আলম

ষাটমাকন্ঠ প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৭:১৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 171
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের শীর্ষ পরিবেশবাদী সংগঠনসমূহের সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় প্ল্যাটফর্ম Bangladesh Biodiversity Conservation Federation (বিবিসিএফ)-এর ২০২৬–২০২৭ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার খোর্শেদ আলম সদস্য হিসেবে স্থান পেয়েছেন।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. নাছির উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আরাফাত রহমান। এছাড়া কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দেশের বিভিন্ন জেলার পরিবেশ আন্দোলনে সক্রিয় ব্যক্তিরা অন্তর্ভুক্ত হয়েছেন।

নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি মোট ৫৭ সদস্য নিয়ে গঠিত হয়েছে, যা দেশের প্রায় আড়াইশোটি পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিত্ব করছে। দীর্ঘদিন ধরে বিবিসিএফ জীববৈচিত্র্য সংরক্ষণ, বন ও বন্যপ্রাণী রক্ষা, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় খোর্শেদ আলমের প্রতি জুড়ীসহ মৌলভীবাজার জেলার পরিবেশপ্রেমীদের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

খোর্শেদ আলম বলেন, এই দায়িত্ব তার জন্য গর্বের পাশাপাশি একটি বড় অঙ্গীকার। তিনি সততা ও নিষ্ঠার সাথে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ষাটমাকন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

বিবিসিএফ-এ স্থান পেলো জুড়ীর পরিবেশকর্মী খোর্শেদ আলম

আপডেট সময় : ০৭:১৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬