০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo দক্ষিণভাগ দঃ ইউনিয়ন ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo সবুজে ভরে উঠেছে বড়লেখার চা বাগান, শুরু হয়েছে নতুন মৌসুমের পাতা চয়ন Logo বড়লেখা উপজেলা যুব বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন Logo জুড়ীতে ৫০ ইমাম-মুয়াজ্জিনকে ঈদ উপহার দিল ‘আনোদ আল মোল্লা ট্রাস্ট’ Logo বড়লেখায় বাঙালী বাউল শ্রমিক শিল্পীগোষ্ঠীর কার্যকরী কমিটি গঠন Logo ফেইসবুকে অপপ্রচারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার মামলা Logo জুড়ীতে প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo সিলেটে মৌলভীবাজার সমিতির জমকালো ইফতার মাহফিল

বিনামূল্যে মরদেহ পরিবহন পুনর্বিবেচনায়, তিন বিভাগে চালু হচ্ছে ফ্রিজিং অ্যাম্বুলেন্স সেবা

রাষ্ট্রীয় খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনার উদ্যোগ: মন্ত্রী আরিফুল হক

ষাটমাকন্ঠ প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৭:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 50
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, প্রবাসীদের মরদেহ দেশে আনার পর দ্রুত নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ফ্রিজিং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটেও এ সেবা চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলও এ সেবার আওতায় আনা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২০ সাল পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রবাসীদের মরদেহ বিনামূল্যে দেশে আনত। পরে তা বন্ধ হয়ে যায়। এখনো সরকারিভাবে মরদেহ আনার ক্ষেত্রে সহায়তা দেওয়া হয়। যদি কোথাও বিনামূল্যে আনার প্রক্রিয়া বন্ধ হয়ে থাকে, মানবিক দৃষ্টিকোণ থেকে তা পুনর্বিবেচনা করা হবে। প্রয়োজনে রাষ্ট্রীয় খরচে মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী বলেন, আমরা বিনামূল্যেই আনি। যদি কোনো ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে, সেটি আমাদের জানাতে হবে। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য যা যা করা প্রয়োজন, সরকার তা করবে।

মালয়েশিয়ার শ্রমবাজার ও প্রবাসীদের বিভিন্ন সমস্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নতুন দায়িত্ব নেওয়ার পর অল্প সময় হয়েছে। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার (পিআরও) সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের ছয় মাসের মধ্যে নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকারভিত্তিক প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। আমরা সে অনুযায়ী কাজ শুরু করেছি। সময় দিলে কার্যক্রমের অগ্রগতি স্পষ্টভাবে তুলে ধরা যাবে।

তিনি জানান, প্রবাসীদের জন্য চিকিৎসা সহায়তা ও অন্যান্য কল্যাণমূলক উদ্যোগও বিবেচনায় রয়েছে। বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য ও ফিটনেস পরীক্ষা আরও কার্যকর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বিনামূল্যে মরদেহ পরিবহন পুনর্বিবেচনায়, তিন বিভাগে চালু হচ্ছে ফ্রিজিং অ্যাম্বুলেন্স সেবা

রাষ্ট্রীয় খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনার উদ্যোগ: মন্ত্রী আরিফুল হক

আপডেট সময় : ০৭:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬