০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুড়ীতে ‘জাতীয় ছাত্রশক্তি’র আহ্বায়ক কমিটি গঠন Logo কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের পক্ষ থেকে বিদায়ী ইউএনও’কে সম্মাননা প্রদান Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর Logo বড়লেখায় জনদুর্ভোগ নিরসনে নবাগত ইউএনও’র সাথে নিসচা’র মতবিনিময় Logo হাওর লুটপাটকারীদের রোষানলে জুড়ীর মৎস্য কর্মকর্তা Logo বড়লেখা সরকারি কলেজে ঐতিহাসিক কোরআন দিবস পালন Logo অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা Logo ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ Logo রিয়ালকে হারিয়েই লিগ শিরোপা জিতল বার্সা Logo সিলেটে খাল খননে অংশ নেবে ৫০ হাজার মানুষ, রোপণ করা হবে ১০ লাখ গাছ

তালিমপুরে মরা কাকড়া খাল পুণঃখনন কাজের উদ্বোধন

আফজাল হোসেন রুমেল :
  • আপডেট সময় : ০৯:২৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 110
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের মরা কাকড়া খাল পুণঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নবপল্লব প্রকল্পের আওতায় ও সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (CNRS)-এর বাস্তবায়নে এবং বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ লক্ষ ২৩ হাজার টাকা ব্যয়ে খালটি পুনঃখনন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের শুভ সূচনা করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি। তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, মরা কাকড়া খাল পুণঃখনন কাজ বাস্তবায়িত হলে তালিমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার কৃষক ও সাধারণ জনগণ সরাসরি উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

তালিমপুরে মরা কাকড়া খাল পুণঃখনন কাজের উদ্বোধন

আপডেট সময় : ০৯:২৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬