১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিতীয়বারের মতো হতে পারে ভোট Logo সিলেটে জাতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে খুদে শিক্ষার্থীদের মেধার লড়াই Logo নালন্দা: যেখানে জ্ঞানচর্চায় ছুটে আসতেন দূরদেশের শিক্ষার্থীরা Logo ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত Logo অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ Logo জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ Logo বিএসএফের গুলিতে কুলাউড়ার যুবক নিহত Logo ৫০০ টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কুলাউড়ায় চা-শ্রমিকদের গণবিক্ষোভ Logo বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ

রমজানের আবহে ভাষা শহীদ স্মরণ: ছাত্রদলের দোয়া ও আলোচনা

আফজাল হোসেন রুমেল :
  • আপডেট সময় : ০৩:৪১:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 193
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র মাহে রমজানের সংযম ও ইবাদতের আবহে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২’র ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে ১০নং দক্ষিণভাগ (দঃ) ইউনিয়ন ছাত্রদল। আলোচনা সভা, পবিত্র কুরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২:০০ ঘটিকায় দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুর রহমান এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সদস্য দেওয়ান উসামা চৌধুরী। তিনি বলেন, ভাষা আন্দোলনের চেতনা বাঙালির জাতীয় পরিচয়ের ভিত্তি। ১৯৫২ সালের শহীদদের আত্মত্যাগ জাতিকে স্বাধীনতার পথে অনুপ্রাণিত করেছে। রমজানের পবিত্র মাসে তাদের স্মরণ করা বিশেষ তাৎপর্য বহন করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত নেতা মাও. আবু সুফিয়ান বাশার। তিনি ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণভাগ (দঃ) ইউনিয়ন ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা সাহেদুর রহমান সাকিব, ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা।

শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়। রমজানের পবিত্রতা রক্ষা করে আয়োজিত এ কর্মসূচি উপস্থিতদের মধ্যে গভীর আবেগ ও শ্রদ্ধার পরিবেশ সৃষ্টি করে।

ষাটমাকন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রমজানের আবহে ভাষা শহীদ স্মরণ: ছাত্রদলের দোয়া ও আলোচনা

আপডেট সময় : ০৩:৪১:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬