জুড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
- আপডেট সময় : ১০:১৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 38
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার বাছিরপুর এলাকার মৃত মকবুল হোসেনের পুত্র বাদল মিয়া (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাছিরপুর এলাকায় একটি মালবাহী মিনি টাটা পিকাপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন বাদল মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে নিয়মিত ভারী যানবাহন চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দ্রুত গতিনিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনহাজ উদ্দিন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





















