অসহায় ৫৭ পরিবার পেল দরগাবাজার স্টুডেন্টস ফোরামের উপহার
রমজান উপলক্ষে দরগাবাজার স্টুডেন্টস ফোরামের খাদ্যসামগ্রী বিতরণ,৫৭ পরিবার পেল উপহার
- আপডেট সময় : ০৭:৫০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 155
পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দরগাবাজার স্টুডেন্টস ফোরাম প্রতিবছরের ন্যায় এবারও রমজান ফুড বিতরণ কর্মসূচি পালন করেছে। এ বছর দরগাবাজার ও আশপাশ এলাকার গরিব ও অসহায় ৫৭টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ফোরামের পরিচালক মোহাম্মদ আব্দুস সবুরের পরিচালনায় সদস্যরা রাতের আঁধারে ঘরে ঘরে পৌঁছে দেন এসব উপহার সামগ্রী।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, যা রোজাদার পরিবারগুলোর জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে জানান আয়োজকরা।
বিতরণ কার্যক্রম শেষে মোহাম্মদ আব্দুস সবুর জানান, স্টুডেন্ট ফোরামের উদ্যোগে এবং সদস্যদের আন্তরিক পরিশ্রমে এবারের রমজান ফুড বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে। যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, মহান রাব্বে কারীম তাদের উত্তম জাযা দান করুন। তিনি ফোরামের সঙ্গে সংশ্লিষ্ট সকলের নেক হায়াত কামনা করেন এবং দুনিয়া ও আখেরাতে আল্লাহ তাদের সম্মানিত করুন—এ দোয়া করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে ফোরামের সদস্যবৃন্দের মধ্য উপস্থিত ছিলেন- সাইফুল আলম শাহান, হাবিবুর রহমান সজিব, আবুল মুহাইমিন, আতিকুল ইসলাম, সাব্বির আহমদ, সানজিদ সানি, মীর তুহিন, মীর দেলোয়ার, মীর তানিম, মীর তাহসিন, আবু সাঈদ সৌরভ, মনজ্জির আলী, জাহিদুল ইসলাম নাহিদ, সাইফ মালিম তানিম, মাহদী চৌধুরী, ইউসুফ মুরাদ, সায়েম আহমদ চৌধুরী, মিনহাজুর রহমান তানজিম, আব্দুল ওয়াহিদ,আব্দুল হাই, ওমর আহমদ ও শাহিন আহমদ প্রমুখ।
উল্লেখ্য, দরগাবাজার স্টুডেন্টস ফোরাম প্রতিবছর শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘লাইভ শো’ নামে একটি শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। ইতোমধ্যে চারটি আসর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে চলতি বছরে নির্বাচন থাকায় প্রতিযোগিতাটি আয়োজন করা সম্ভব হয়নি।এই ফোরামের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে—“চলো শিক্ষা ও সমাজসেবার শপথ নিয়ে একসাথে পাড়ি দেই হাজারো পথ।”
রেদওয়ান / ষাটমাকন্ঠ






















