০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা Logo কুলাউড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি Logo শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, যুবকের ছয় মাসের কারাদণ্ড Logo স্বাস্থ্যসেবায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও জরুরি: শওকতুল ইসলাম এমপি Logo কুলাউড়ায় এমপি শওকতুল ইসলামের বরাদ্দের চাল পেলেন দুই হাজার নির্মাণ শ্রমিক Logo ফ্রান্সে প্রবাসীদের পাসপোর্ট সেবায় দূতাবাসের বিশেষ উদ্যোগ Logo গভীর শ্রদ্ধায় বড়লেখায় শহীদ জুলাই দিবস পালিত Logo কুলাউড়ায় অনলাইন জুয়ারিসহ ৭ জন গ্রেপ্তার Logo বড়লেখায় কৃষক কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহের উদ্বোধন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০১:৪১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 126
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তাঁদের শপথ বাক্য পাঠ করান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রথম ধাপে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। অতঃপর তাঁরা দ্বিতীয় ধাপে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন।

উভয় শপথ অনুষ্ঠান শেষে জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

অতঃপর ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৭৭ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত সংসদ সদস্যদের সিদ্ধান্তক্রমে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান, বিরোধী দলীয় উপনেতা নির্বাচিত হন সংগঠনের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের এবং বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

আপডেট সময় : ০১:৪১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬