০৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo দক্ষিণভাগ দঃ ইউনিয়ন ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo সবুজে ভরে উঠেছে বড়লেখার চা বাগান, শুরু হয়েছে নতুন মৌসুমের পাতা চয়ন Logo বড়লেখা উপজেলা যুব বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন Logo জুড়ীতে ৫০ ইমাম-মুয়াজ্জিনকে ঈদ উপহার দিল ‘আনোদ আল মোল্লা ট্রাস্ট’ Logo বড়লেখায় বাঙালী বাউল শ্রমিক শিল্পীগোষ্ঠীর কার্যকরী কমিটি গঠন Logo ফেইসবুকে অপপ্রচারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার মামলা Logo জুড়ীতে প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo সিলেটে মৌলভীবাজার সমিতির জমকালো ইফতার মাহফিল

মৌলভীবাজার-১ আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ষাটমাকন্ঠ প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:১৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 72
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের ছয়জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে চারজন জাতীয় সংসদ সদস্য প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, মোট বৈধ ভোটের আট ভাগের একভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বড়লেখা ও জুড়ী উপজেলার ১১৩টি ভোটকেন্দ্রে মোট ভোট পড়েছে ১ লাখ ৯৪ হাজার ১৩৭টি। সে হিসেবে জামানত রক্ষা করতে একজন প্রার্থীকে কমপক্ষে ২৪ হাজার ২৬৮ ভোট পেতে হতো।

তবে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৪৫৮ ভোট। জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৭৫ ভোট। গণফ্রন্ট মনোনীত প্রার্থী মো. শরীফুল ইসলাম মাছ প্রতীকে পেয়েছেন মাত্র ১৭৪ ভোট।

অন্যদিকে, গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুন নুর তালুকদার নির্বাচনের দুইদিন আগে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদকে পূর্ণ সমর্থন দিয়ে তার পক্ষে প্রচারণায় অংশ নেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও ট্রাক প্রতীকে তিনি পেয়েছেন ২১৯ ভোট।

ফলাফল অনুযায়ী, নির্ধারিত ভোটসংখ্যা অর্জন করতে না পারায় এই চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

ষাটমাকন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার-১ আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আপডেট সময় : ০৫:১৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬