০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo দক্ষিণভাগ দঃ ইউনিয়ন ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo সবুজে ভরে উঠেছে বড়লেখার চা বাগান, শুরু হয়েছে নতুন মৌসুমের পাতা চয়ন Logo বড়লেখা উপজেলা যুব বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন Logo জুড়ীতে ৫০ ইমাম-মুয়াজ্জিনকে ঈদ উপহার দিল ‘আনোদ আল মোল্লা ট্রাস্ট’ Logo বড়লেখায় বাঙালী বাউল শ্রমিক শিল্পীগোষ্ঠীর কার্যকরী কমিটি গঠন Logo ফেইসবুকে অপপ্রচারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার মামলা Logo জুড়ীতে প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo সিলেটে মৌলভীবাজার সমিতির জমকালো ইফতার মাহফিল

মিঠুর বিজয়ে জুড়ীতে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 57

জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে মিষ্টি বিতরণ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বিজয়ী হওয়ায় জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোয়ালবাড়ী ইউনিয়নে বিএনপির ওয়ার্ড সহ-সভাপতি সিরাজুল ইসলামের নিজ বাসভবনে এ আয়োজন করা হয়। তাঁর ছেলে, যুবদল কর্মী সাইদুল ইসলামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে মিষ্টি বিতরণ

দোয়া মাহফিলে নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও এলাকার সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে বিজয়ের আনন্দ ভাগাভাগি করা হয়।

অনুষ্ঠানে বিএনপির ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এই বিজয় জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। তারা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম পরিচালনা এবং গোয়ালবাড়ীসহ পুরো এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

মিঠুর বিজয়ে জুড়ীতে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০২:১৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬