০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo দক্ষিণভাগ দঃ ইউনিয়ন ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo সবুজে ভরে উঠেছে বড়লেখার চা বাগান, শুরু হয়েছে নতুন মৌসুমের পাতা চয়ন Logo বড়লেখা উপজেলা যুব বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন Logo জুড়ীতে ৫০ ইমাম-মুয়াজ্জিনকে ঈদ উপহার দিল ‘আনোদ আল মোল্লা ট্রাস্ট’ Logo বড়লেখায় বাঙালী বাউল শ্রমিক শিল্পীগোষ্ঠীর কার্যকরী কমিটি গঠন Logo ফেইসবুকে অপপ্রচারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার মামলা Logo জুড়ীতে প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo সিলেটে মৌলভীবাজার সমিতির জমকালো ইফতার মাহফিল

পাকিস্তানের এই সিদ্ধান্তে ক্রিকেটের জয় হয়েছে, মনে করেন আফ্রিদি

খেলা ডেস্ক
  • আপডেট সময় : ১২:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 61

শহিদ আফ্রিদি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা দূর হয়েছে। টানা কয়েক দিনের আলোচনার পর অবশেষে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান সরকার। এই সিদ্ধান্তে ক্রিকেটের জয় হয়েছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আফ্রিদি লিখেছেন, ‘ক্রিকেটীয় চেতনা জয়ী হয়েছে (পাকিস্তান ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসায়)। ম্যাচটি খেলার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপের পবিত্রতা রক্ষা করেছে এবং বিশ্বব্যাপী খেলাটির স্থিতিশীলতা নিশ্চিত করেছে। ক্রিকেট জিতেছে, এর মানে হলো বিভাজন দূর করতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে।’

রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ২০১৩ সালের পর আর দ্বিপাক্ষীক সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। কেবলমাত্র বিভিন্ন বৈশ্বিক মঞ্চেই মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ভারত-পাকিস্তানের লড়াই থেকে অন্যান্য যেকোনো ম্যাচের চেয়ে দ্বিগুণ কিংবা তার বেশি আয় করে আইসিসি। পাকিস্তানের বর্জন ঘোষণার পরও দর্শকপ্রিয় ম্যাচটি আয়োজন করতে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। টানা আট দিনের চেষ্টার পর অবশেষে পাকিস্তানকে সিদ্ধান্ত থেকে সরিয়ে এনেছে আইসিসি।

এমন সুখবরের পর এবার ভারত-পাকিস্তান টেস্ট দেখার ইচ্ছা প্রকাশ করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। সিরিজটি কোথায় হতে পারে সেটাও জানিয়েছেন তিনি, ‘এটা প্রতিযোগিতাটি ও ক্রিকেটের জন্য দারুণ সিদ্ধান্ত। যেকোনোভাবেই হোক খুব শিগগিরই এই দুই দলের মধ্যে একটি টেস্ট সিরিজের আয়োজন করা দরকার। তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য যুক্তরাজ্য হতে পারে দারুণ জায়গায়।’

পাকিস্তান ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসায় মোটেও অবাক হননি ক্রিকেট বিশ্লেষক এবং জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তিনি বলেন, ‘বিশ্বকাপে পাকিস্তান এই ম্যাচ (ভারতের বিপক্ষে) খেলতই। এটা খুবই পরিষ্কার একটা বিষয় ছিল। এই ম্যাচ বর্জন সম্ভব ছিল না কোনোভাবেই।’

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের এই সিদ্ধান্তে ক্রিকেটের জয় হয়েছে, মনে করেন আফ্রিদি

আপডেট সময় : ১২:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬