০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo দক্ষিণভাগ দঃ ইউনিয়ন ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo সবুজে ভরে উঠেছে বড়লেখার চা বাগান, শুরু হয়েছে নতুন মৌসুমের পাতা চয়ন Logo বড়লেখা উপজেলা যুব বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন Logo জুড়ীতে ৫০ ইমাম-মুয়াজ্জিনকে ঈদ উপহার দিল ‘আনোদ আল মোল্লা ট্রাস্ট’ Logo বড়লেখায় বাঙালী বাউল শ্রমিক শিল্পীগোষ্ঠীর কার্যকরী কমিটি গঠন Logo ফেইসবুকে অপপ্রচারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার মামলা Logo জুড়ীতে প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo সিলেটে মৌলভীবাজার সমিতির জমকালো ইফতার মাহফিল

কুলাউড়ায় ধানের শীষের সমর্থনে গাজীপুর চা-বাগানে উঠান বৈঠক ও মিছিল

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 73
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা বেশ জমে উঠেছে। শেষ মুহুর্তের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু। রবিবার (৮ ফেব্রুয়ারি)  বিকেলে ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকুর পক্ষে কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর চা-বাগানসহ বিভিন্ন এলাকায় উঠোন বৈঠক ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে ভোটারদের উদ্দেশ্যে শওকতুল ইসলাম শকু বলেন, আমি এমপি নির্বাচিত হলে চা-শ্রমিক জনগোষ্ঠীর লোকদের ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা, আবাসন ও জীবনমান উন্নয়নের আন্তরিকভাবে কাজ করবো। আমি আশাবাদী এবার চা-শ্রমিক ভাই-বোনেরা ধানের শীষে ভোট দিয়ে আমাকে তাদের সেবক নির্বাচিত করবে।  তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। তারা বিএনপিকে ভোট দিতে চায়। আগামী সরকার বিএনপি গঠন করতে যাচ্ছে এ বিষয়টি জনগণের কাছে পরিস্কার। তাই কুলাউড়ার সার্বিক উন্নয়নের স্বার্থে কুলাউড়াবাসী, বিশেষ করে চা-শ্রমিকসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন বিএনপির ধানের শীষকে বিজয়ী করতে একাট্টা হয়ে মাঠে নেমেছেন। নির্বাচনী প্রচারণায় সকল শ্রেণীর ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি আমি বিজয়ী হব।

উঠোন বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আলমগীর হোসেন ভুঁইয়া, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, কুলাউড়া থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ষাটমাকন্ঠ / ম উ

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় ধানের শীষের সমর্থনে গাজীপুর চা-বাগানে উঠান বৈঠক ও মিছিল

আপডেট সময় : ০১:৩৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬