০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo দক্ষিণভাগ দঃ ইউনিয়ন ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo সবুজে ভরে উঠেছে বড়লেখার চা বাগান, শুরু হয়েছে নতুন মৌসুমের পাতা চয়ন Logo বড়লেখা উপজেলা যুব বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন Logo জুড়ীতে ৫০ ইমাম-মুয়াজ্জিনকে ঈদ উপহার দিল ‘আনোদ আল মোল্লা ট্রাস্ট’ Logo বড়লেখায় বাঙালী বাউল শ্রমিক শিল্পীগোষ্ঠীর কার্যকরী কমিটি গঠন Logo ফেইসবুকে অপপ্রচারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার মামলা Logo জুড়ীতে প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo সিলেটে মৌলভীবাজার সমিতির জমকালো ইফতার মাহফিল

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপ

ভারতকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

খেলা ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 71

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপে ভারতকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেপালের পোখরা রঙ্গশালা স্টেডিয়ামে আজ সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপে ভারতকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আসরে টানা দ্বিতীয় জয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে লাল সবুজের প্রতিনিধিরা।

এর আগে উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করেছিল পিটার বাটলারের শিষ্যরা। দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। অন্যদিকে ভারত দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশের পরে দ্বিতীয় স্থানে রয়েছে।

নেপাল ও ভুটান উভয় দলই তাদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল।

আজকের ম্যাচে ২৯ মিনিটে অধিনায়ক অর্পিতা বিশ্বাসের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আলপি আক্তার।

বিরতির পরও বাংলাদেশের আধিপত্য বজায় ছিল। ভারত বেশ কয়েকটি আক্রমন করেও ম্যাচে ফিরে আসতে পারেনি।

আগামী বুধবার একই ভেন্যুতে বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচে নেপালের মুখোমুখি হবে।

এই আসরে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চারটি দেশ অংশ নিচ্ছে। প্রতিটি দল একে অপরের সাথে লড়াই করে পয়েন্ট তালিকায় থাকা শীর্ষ দুই দল ফাইনালে মোকাবেলা করবে।

আগামী ৭ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপের ফাইনাল অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপ

ভারতকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

আপডেট সময় : ০১:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬