০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা Logo কুলাউড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি Logo শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, যুবকের ছয় মাসের কারাদণ্ড Logo স্বাস্থ্যসেবায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও জরুরি: শওকতুল ইসলাম এমপি Logo কুলাউড়ায় এমপি শওকতুল ইসলামের বরাদ্দের চাল পেলেন দুই হাজার নির্মাণ শ্রমিক Logo ফ্রান্সে প্রবাসীদের পাসপোর্ট সেবায় দূতাবাসের বিশেষ উদ্যোগ Logo গভীর শ্রদ্ধায় বড়লেখায় শহীদ জুলাই দিবস পালিত Logo কুলাউড়ায় অনলাইন জুয়ারিসহ ৭ জন গ্রেপ্তার Logo বড়লেখায় কৃষক কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহের উদ্বোধন

বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে ১৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 330
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত এলাকায় দুই দফা অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীনস্থ লাতু বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৩৬৪/১১-এস থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে চোরাকারবারীরা ধারালো অস্ত্র নিয়ে বিজিবির টহল দলকে ঘিরে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে বিজিবি চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একপর্যায়ে চোরাকারবারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

৩১ জানুয়ারি দিবাগত রাতে একই এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে আরও ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। দুই ধাপে পরিচালিত অভিযানে সর্বমোট ১৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ষাটমাকন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে ১৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

আপডেট সময় : ০৩:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬