০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

বড়লেখায় এনসিসি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 198

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পিএলসি বড়লেখা শাখার ব্যবস্থাপক এমদাদুল করিম চৌধুরী।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থীদের সঞ্চয়মুখী মানসিকতা গড়ে তোলা এবং আর্থিক শিক্ষার সঙ্গে অল্প বয়স থেকেই সম্পৃক্ত করার লক্ষ্যে ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক (এনসিসি ব্যাংক) পিএলসি, বড়লেখা শাখার উদ্যোগে “এনসিসি ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি (মঙ্গলবার ) বড়লেখা ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালক ময়নুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পিএলসি বড়লেখা শাখার ব্যবস্থাপক এমদাদুল করিম চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক কামরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক ও পরিচালক তপন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক ও ব্যবসায়ী কবির হোসেন, এনসিসি ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত চন্দ্র দাস এবং শিক্ষক ও পরিচালক মাওলানা এমাদ উদ্দিন। এছাড়াও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক এমদাদুল করিম চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ আর্থিকভাবে সচেতন ও স্বাবলম্বী করে তুলতে স্কুল ব্যাংকিং অত্যন্ত কার্যকর একটি উদ্যোগ। স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে তারা অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে পারে, ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত হয় এবং আর্থিক শৃঙ্খলা শেখে। এনসিসি ব্যাংক সবসময় শিক্ষার্থীবান্ধব ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও জানান, এনসিসি ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টে ন্যূনতম কাগজপত্রে সহজে হিসাব খোলা যায়, কোনো জটিলতা নেই, রয়েছে আকর্ষণীয় সুবিধা ও নিরাপদ সঞ্চয়ের সুযোগ। শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থ ব্যবস্থাপনা ও সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরতেই এ ধরনের ক্যাম্পেইন নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে।

প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাংকের পক্ষ থেকে সৌজন্যমূলক নাস্তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং কার্যক্রম, সঞ্চয়ের উপকারিতা এবং ব্যাংকিং সেবার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়। শেষে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাংকের পক্ষ থেকে সৌজন্যমূলক নাস্তা বিতরণ করা হয়।

এ কর্মসূচি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং আর্থিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় এনসিসি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬