১০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিতীয়বারের মতো হতে পারে ভোট Logo সিলেটে জাতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে খুদে শিক্ষার্থীদের মেধার লড়াই Logo নালন্দা: যেখানে জ্ঞানচর্চায় ছুটে আসতেন দূরদেশের শিক্ষার্থীরা Logo ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত Logo অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ Logo জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ Logo বিএসএফের গুলিতে কুলাউড়ার যুবক নিহত Logo ৫০০ টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কুলাউড়ায় চা-শ্রমিকদের গণবিক্ষোভ Logo বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ

কুলাউড়ায় ডা’কা’তি করে পালানোর সময় অ’স্ত্র’সহ আটক-৪

কুলাউড়া প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:৫৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 210
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুলাউড়ায় গভীর রাতে সংঘটিত এক ডাকাতির ঘটনায় তাৎক্ষণিক পুলিশের অভিযানে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১১ জানুয়ারী) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর এলাকার বাগানবাড়ি পাকা সড়কে এ ঘটনা ঘটে। রাত ৩টার দিকে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় লুণ্ঠিত মোটরসাইকেলসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জাকির হোসেন (৩২), মো. নাজিম মিয়া (২৫), মো. দেলোয়ার হোসেন (২৯) ও জুবের আহমদ জুবলা (৩০)।  পুলিশ জানিয়েছে, তারা কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে স্থানীয় বাসিন্দা লাল মিয়া (৪২) মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ৫ জন ডাকাত তার পথরোধ করে। দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ডাকাতরা লাল মিয়ার মোবাইল ফোন, একটি মানিব্যাগ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে ডাকাত দলটি একটি মাইক্রোবাসযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন এর নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক চুনঘর এলাকায় অভিযান চালিয়ে ৩ টার দিকে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করে। অভিযানের সময় ডাকাতদের হামলায় কুলাউড়া সর্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন হাতে আঘাতপ্রাপ্ত হন।

ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর ডাকাতকে গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় ডা’কা’তি করে পালানোর সময় অ’স্ত্র’সহ আটক-৪

আপডেট সময় : ০১:৫৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬