০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

পরিশ্রমে লালিত গরু হারিয়ে উৎকণ্ঠায় মালিক ও স্বজনরা

রাতের আঁধারে তালা ভেঙে স্বপ্ন কেড়ে নিল চোরেরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 287
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের বিয়ানীবাজারে গোয়াল ঘরের তালা ভেঙে একটি দেশীয় জাতের ষাঁড় গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার ১১নং লাউতা ইউনিয়নের লাউতা গ্রামে এ ঘটনা ঘটে।

চুরি যাওয়া গরুটির মালিক লাউতা গ্রামের বাসিন্দা ইসহাক আলী। তার নিজ বাড়ির গোয়াল ঘরে রাখা একটি ষাঁড়জাতীয় দেশীয় গরু গভীর রাতে চোরেরা তালা ভেঙে নিয়ে যায়।
ভুক্তভোগী ইসহাক আলী জানান, প্রতিদিনের মতো সন্ধ্যায় গরুগুলো গোয়াল ঘরে রেখে তালা দিই। মধ্যরাতে গরুর ঘর আরেক দফা পরিষ্কার করে সবকিছু ঠিক আছে কিনা তা দেখি। এরপর গরুটির সাথে তার বাকি আরও একাধিক গরু গোয়াল ঘরে রেখে তিনি ঘুমাতে যান। পরদিন সকালে উঠে গোয়াল ঘরে গিয়ে তালা ভাঙা অবস্থায় দেখতে পান এবং গরুটি সেখানে ছিল না। তালা ভাঙা দেখে নিশ্চিত হন, অজ্ঞাতনামা চোরেরা পরিকল্পিতভাবে গরুটি চুরি করে নিয়ে গেছে।

চুরি হওয়া ষাঁড়টির গায়ের রং সাদা, ধূসর, কপালে সাদা দাগ রয়েছে (সিলেটি ভাষায়- চাঁদ কপালি) এবং গলায় লাল রঙের দড়ি বাঁধা ছিল বলে জানান তিনি। গরুটি দেখতে পেলে নিকটস্থ থানা বা মালিকের সঙ্গে যোগাযোগ করার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী।

যোগাযোগঃ 01788584454

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বাড়ছে। তারা দ্রুত চুরি যাওয়া গরুটি উদ্ধার এবং চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে বিয়ানীবাজার থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ষাটমা;এমরান

নিউজটি শেয়ার করুন

পরিশ্রমে লালিত গরু হারিয়ে উৎকণ্ঠায় মালিক ও স্বজনরা

রাতের আঁধারে তালা ভেঙে স্বপ্ন কেড়ে নিল চোরেরা

আপডেট সময় : ০৩:৪৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬