০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শিল্পী সমিতির নির্বাচনে দুই কিংবদন্তির সন্তানের প্যানেল Logo জুড়ীতে ‘জাতীয় ছাত্রশক্তি’র আহ্বায়ক কমিটি গঠন Logo কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের পক্ষ থেকে বিদায়ী ইউএনও’কে সম্মাননা প্রদান Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর Logo বড়লেখায় জনদুর্ভোগ নিরসনে নবাগত ইউএনও’র সাথে নিসচা’র মতবিনিময় Logo হাওর লুটপাটকারীদের রোষানলে জুড়ীর মৎস্য কর্মকর্তা Logo বড়লেখা সরকারি কলেজে ঐতিহাসিক কোরআন দিবস পালন Logo অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা Logo ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ Logo রিয়ালকে হারিয়েই লিগ শিরোপা জিতল বার্সা

সাংবাদিকতার ঐক্য, নৈতিকতা ও অধিকার রক্ষায় নতুন প্রত্যয়

সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ

ষাটমাকন্ঠ প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / 177
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত ঐক্য ও সাংবাদিকদের ন্যায্য অধিকার রক্ষার অঙ্গীকারে সিলেট প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। দ্বি-বার্ষিক এই নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূর এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেটের ডাক-এর চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচন সিলেটের সাংবাদিক সমাজে নতুন আশার সঞ্চার করেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নগরের সুবিদবাজারে সিলেট প্রেসক্লাবের নিজস্ব ভবনে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে ছিলেন মো. ইরফানুজ্জামান চৌধুরী ও সনতু দাস। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ফয়সল আলম। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমেদ। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব-এর ফয়ছল আমীন।

এছাড়াও ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডেইলি স্টার-এর শেখ আশরাফুল আলম নাসির। পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান।

কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান সাংবাদিক আমজাদ হোসেন, আনাস হাবিব কলিন্স এবং মোহনা টিভির সিলেট প্রতিনিধি আব্দুল আওয়াল চৌধুরী সিপার।

নবনির্বাচিত নেতৃত্ব সিলেট প্রেসক্লাবকে আরও গতিশীল, কার্যকর ও ঐক্যবদ্ধ সংগঠনে রূপান্তরিত করবেন এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবেন সংশ্লিষ্ট মহলের এমনটাই প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিকতার ঐক্য, নৈতিকতা ও অধিকার রক্ষায় নতুন প্রত্যয়

সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ

আপডেট সময় : ০৬:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬