০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

বড়লেখায় জামায়াতের উদ্যোগে শরীফ উসমান হাদীর জন্য দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:৩৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 129
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শরীফ উসমান হাদীর সুস্থতা ও কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং বড়লেখা পৌরসভা উত্তর বাজার ইউনিটের সেক্রেটারি মাওলানা ইমরান হোসাইনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও বড়লেখা উপজেলার সাবেক আমীর মুহাম্মদ এমদাদুল ইসলাম। তিনি শরীফ উসমান হাদীর জন্য সকলকে দোয়া করার আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, উপজেলা অফিস সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুয়েল এবং পৌরসভা জামায়াতের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের সেক্রেটারি আব্দুস সামাদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি দেলোয়ার হোসেন সাঈদ, কবির হোসেন, মান্না আমিন, আব্দুর রহমান, নুরুল আমিনসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিন বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

ষাটমাকন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় জামায়াতের উদ্যোগে শরীফ উসমান হাদীর জন্য দোয়া মাহফিল

আপডেট সময় : ১০:৩৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫