০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শিল্পী সমিতির নির্বাচনে দুই কিংবদন্তির সন্তানের প্যানেল Logo জুড়ীতে ‘জাতীয় ছাত্রশক্তি’র আহ্বায়ক কমিটি গঠন Logo কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের পক্ষ থেকে বিদায়ী ইউএনও’কে সম্মাননা প্রদান Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর Logo বড়লেখায় জনদুর্ভোগ নিরসনে নবাগত ইউএনও’র সাথে নিসচা’র মতবিনিময় Logo হাওর লুটপাটকারীদের রোষানলে জুড়ীর মৎস্য কর্মকর্তা Logo বড়লেখা সরকারি কলেজে ঐতিহাসিক কোরআন দিবস পালন Logo অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা Logo ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ Logo রিয়ালকে হারিয়েই লিগ শিরোপা জিতল বার্সা

কাঁঠালতলী জামে মসজিদে ৪০ দিন ফজর জামাত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

রাহিন আহমদ নোবেল, কাঠালতলি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / 206
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী কাঁঠালতলী প্রাচীন জামে মসজিদে ৪০ দিন জামাতে ফজর নামাজ আদায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিশু-কিশোর ও যুবকদের উৎসাহ দিতে বাইসাইকেলসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারের মধ্যে ছিল—২টি বাইসাইকেল, ৩টি রিডিং টেবিল, ১৭টি বুক সেলফ, ১৭টি চাদর, টি-শার্ট, পবিত্র কোরআন শরীফ ও নানান ইসলামি বই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কালাম। সঞ্চালনা করেন অনিকুর রহমান চৌধুরী রাহি। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা নায়েবে আমির আব্দুর রহমান, বড়লেখা উপজেলা শুরা সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিন, ইউনিয়ন সভাপতি মাওলানা লুৎফুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি আব্দুস সালাম, উপজেলা যুব সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুল, বিএনপি ইউনিয়ন সেক্রেটারি দুলাল আহমদ, বণিক সমিতির সভাপতি আব্দুল জব্বার এবং খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শফিকুর রহমান।

বক্তারা বলেন, শিশু-কিশোরদের মসজিদমুখী করতে ও দ্বীনি শিক্ষায় আগ্রহী করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন আয়োজন বাড়ানোর আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাঁঠালতলী জামে মসজিদে ৪০ দিন ফজর জামাত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০১:৪৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫