০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শিল্পী সমিতির নির্বাচনে দুই কিংবদন্তির সন্তানের প্যানেল Logo জুড়ীতে ‘জাতীয় ছাত্রশক্তি’র আহ্বায়ক কমিটি গঠন Logo কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের পক্ষ থেকে বিদায়ী ইউএনও’কে সম্মাননা প্রদান Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর Logo বড়লেখায় জনদুর্ভোগ নিরসনে নবাগত ইউএনও’র সাথে নিসচা’র মতবিনিময় Logo হাওর লুটপাটকারীদের রোষানলে জুড়ীর মৎস্য কর্মকর্তা Logo বড়লেখা সরকারি কলেজে ঐতিহাসিক কোরআন দিবস পালন Logo অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা Logo ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ Logo রিয়ালকে হারিয়েই লিগ শিরোপা জিতল বার্সা

মেথি ভেজানো পানি পানে দেহের দারুণ পরিবর্তন

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / 204

নিয়মিত মেথি ভেজানো পানি পান করলে শরীরে বেশকিছু ভালো পরিবর্তন আসে।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রান্নাঘরের খুবই গুরুত্বপূর্ণ এক উপাদান মেথি বীজ। এই বীজ সাধারণত বেশি ব্যবহৃত হয় রান্নায়। তবে মেথির বীজ সারারাত ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করলে মানব শরীরে ভালো প্রভাব ফেলে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এক মাস ধরে নিয়মিত মেথি ভেজানো পানি পান করলে শরীরে বেশকিছু ভালো পরিবর্তন আসে।

কি কি পরিবর্তন হয় আসুন জেনে নেওয়া যাক-

১. মেথি বীজে প্রচুর সলিউবল ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়াকে সাহায্য করে। আয়ুর্বেদ বিশেষজ্ঞরা জানান , মেথি ভেজানো পানি চমৎকার অ্যান্টাসিড। নিয়মিত পান করলে গ্যাস্ট্রাইটিস বা পেট ফোলার সমস্যা কমে। টানা এক মাস পান করলে পায়খানা নিয়মিত হয় এবং রাতের খাবারের পর অম্লতা কম অনুভূত হয়।

২. রাতভর ভিজানো মেথি বীজের জেলজাতীয় পদার্থ পেটের আস্তরণ ঢেকে দেয়, ফলে অম্লতা ও রিফ্লাক্স কম হয়। নিয়মিত ব্যবহারে সকালে ঘুম থেকে ওঠার পর জ্বালা কমে আসে।

৩. মেথি বীজের ফাইবার কার্বোহাইড্রেট শোষণ করে ধীরে ধীরে, যা ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায়। এক মাস নিয়মিত পান করলে সকালে ক্ষুধা নিয়ন্ত্রিত থাকে এবং দিনের শক্তি স্তর স্থিতিশীল থাকে।

৪. মেথি বীজে থাকা ম্যাগনেসিয়াম শরীরকে শিথিল করে এবং ফোলাভাব কমায়। কয়েক সপ্তাহ পান করলে শরীর হালকা বোধ হয়।

৫. পাচনতন্ত্র সচল ও রক্তের শর্করা নিয়ন্ত্রিত থাকায় বিপাকক্রিয়া সক্রিয় হয়। সকালে কম অলসতা অনুভূত হয় এবং দিনের মধ্যে শক্তি বেশি থাকে। ফাইবার দীর্ঘ সময় ভরা পেটের অনুভূতি দেয়, রাতের অপ্রয়োজনীয় খাওয়া কমায়।

৬. মেথি বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য উপকারী। নিয়মিত পান করলে ব্রণ কমে, প্রদাহ হ্রাস পায় এবং ত্বকের গঠন সমতল ও উজ্জ্বল হয়।

৭. এক চা চামচ মেথি বীজ নিন। একবার ধুয়ে আধা কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে বা রাতে পানি পান করুন এবং ভেজা বীজও খেতে পারেন। তবে ১২ ঘণ্টার বেশি ভিজিয়ে রাখবেন না বা পানি গরম করবেন না। কারণ তাপ ফাইবারের কার্যকারিতা কমিয়ে দেয়।

সতর্কতা

মেথি বীজ গরম প্রকৃতির, তাই মাত্র এক চা চামচই যথেষ্ট। অন্ত্রের আলসার থাকলে না খাওয়াই ভালো বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেথি ভেজানো পানি পানে দেহের দারুণ পরিবর্তন

আপডেট সময় : ০১:৩৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫