০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo দক্ষিণভাগ দঃ ইউনিয়ন ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo সবুজে ভরে উঠেছে বড়লেখার চা বাগান, শুরু হয়েছে নতুন মৌসুমের পাতা চয়ন Logo বড়লেখা উপজেলা যুব বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন Logo জুড়ীতে ৫০ ইমাম-মুয়াজ্জিনকে ঈদ উপহার দিল ‘আনোদ আল মোল্লা ট্রাস্ট’ Logo বড়লেখায় বাঙালী বাউল শ্রমিক শিল্পীগোষ্ঠীর কার্যকরী কমিটি গঠন Logo ফেইসবুকে অপপ্রচারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার মামলা Logo জুড়ীতে প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo সিলেটে মৌলভীবাজার সমিতির জমকালো ইফতার মাহফিল

বাংলাদেশ ব্যাংকে ই-ডেস্ক সিস্টেম চালু

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / 125
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ব্যাংকের ডিজিটাইজেশনের পথযাত্রায় একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। ই-ডেস্ক সিস্টেম উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক নতুন যুগে প্রবেশ করল। এখন থেকে গতানুগতিক নোটিং সিস্টেমের বাইরে অনলাইনভিত্তিক নোটিং সিস্টেম চালু হবে। শুরুতে শুধু প্রধান কার্যালয়ে এই সিস্টেমটি চালু করা হচ্ছে।

আগামী বছরের ১ জানুয়ারি থেকে সকল পর্যায়ে নিষ্পত্তিযোগ্য নোটিং ই-ডেস্কের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

আজ মঙ্গলবার ই-ডেস্ক সিস্টেমের উদ্বোধন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। উদ্বোধনী অনুষ্ঠানে সব ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক এবং সংশ্লিষ্ট ডিরেক্টররা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন বিভাগ-১ (এইচআরডি-১) এবং আইসিটি ডিপার্টমেন্টের কর্মকর্তারা যৌথভাবে সিস্টেমটি ডেভেলপ করেছেন। গভর্নর উদ্বোধনী বক্তব্যে সিস্টেমটি বাস্তবায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

জানা গেছে, ১০ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে ডিরেক্টর লেভেল পর্যন্ত নিষ্পত্তিযোগ্য সব নোটিং ই-ডেস্কের মাধ্যমে নিষ্পত্তি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ ব্যাংকে ই-ডেস্ক সিস্টেম চালু

আপডেট সময় : ০১:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫