১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিতীয়বারের মতো হতে পারে ভোট Logo সিলেটে জাতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে খুদে শিক্ষার্থীদের মেধার লড়াই Logo নালন্দা: যেখানে জ্ঞানচর্চায় ছুটে আসতেন দূরদেশের শিক্ষার্থীরা Logo ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত Logo অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ Logo জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ Logo বিএসএফের গুলিতে কুলাউড়ার যুবক নিহত Logo ৫০০ টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কুলাউড়ায় চা-শ্রমিকদের গণবিক্ষোভ Logo বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ

মৌলভীবাজারে বদলি হওয়া থানার ওসিদের বিদায় সংবর্ধনা

কুলাউড়া উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / 86

মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় দায়িত্বপালন শেষে বদলি হওয়া অফিসার ইনচার্জদের সম্মানে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় দায়িত্বপালন শেষে বদলি হওয়া অফিসার ইনচার্জদের সম্মানে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাতে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সদর মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান, কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির, বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা, শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম, কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক এবং জুড়ী থানার ওসি মো. মোরশেদুল ইসলাম ভুইয়াকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি বদলিজনিত কারণে ট্রাফিক ইন্সপেক্টর অনিল কুমার চাকমাকেও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তারা মৌলভীবাজার জেলায় দায়িত্বপালনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং জেলা পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, “চাকরির পাশাপাশি পরিবারকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সমাজের প্রতি দায়বদ্ধতাও স্মরণ রাখতে হবে। সাধারণ মানুষের সেবায় যে দায়িত্ব আমাদের ওপর অর্পিত রয়েছে, তা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে। মাটির ঋণ শোধ করাই আমাদের কর্তব্য।”

তিনি আরও বলেন, “পুলিশ সদস্য হিসেবে আইন ও নীত-দু’টিকে সমানভাবে ধারণ করতে হবে। আইন মানা পেশাগত দায়িত্ব, আর নীতি-নৈতিকতা হলো মানুষের ধর্ম। এই মূল্যবোধ ধারণ করেই সেবা দিতে হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজুসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৌলভীবাজারে বদলি হওয়া থানার ওসিদের বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ১২:২৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫