০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

বড়লেখায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি ঘোষণা

সাইফুর রহমান, দক্ষিণভাগ :
  • আপডেট সময় : ১২:১৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / 201
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) ইয়াম্মি প্যারাডাইস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কমিটির ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফিজ খলিলুর রহমান শাহীন। সদস্য মাওলানা জায়েদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নাসির উদ্দীন আহমেদ মিঠু। বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু এবং যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যের শেষ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বড়লেখা উপজেলা শাখার ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান হাফিজ খলিলুর রহমান শাহীন এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হন মাওলানা জাহেদ আহমদ। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় হাফিজ সুনাম উদ্দিনকে।

ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুস শাকুর, শামীম আহমদ, আব্দুল হামিদ বলাই, ক্বারী মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ শফিকুল্লাহ, সাইফুল ইসলাম, আব্দুল গণি, মাওলানা নজিব আলী, আব্দুস শুকুর, আহমদ মোর্তুজা, হাফিজ রহমত আলী, মাওলানা রেজাউল করিম রাজু, হাফিজ সুহেল আহমদ, শুক্কুর আলম ফারই, হাফিজ সাইফুর রহমান, মাওলানা জুনেদ আহমদ, মাওলানা সাফুল্লাহ মনসুর, হাফিজ হোসাইন আহমদ ও মাওলানা জুনায়েদ আহমদ।

নবঘোষিত কমিটি তাদের ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ষাটমাকন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি ঘোষণা

আপডেট সময় : ১২:১৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫