০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

কুলাউড়ায় দারুল হুদা মাদ্রাসা কমপ্লেক্সে দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / 153
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল হুদা মাদ্রাসা কমপ্লেক্স কৌলারশি, কাদিপুরের দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বাদ যোহর থেকে শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলা সম্মেলনে উপস্থিত ছিলেন দেশবরেণ্য আলেম-ওলামারা। সম্মেলনে সার্বিক সহযোগিতায় ছিল মুহিউসসুন্নাহ ফাউন্ডেশন কাদিপুর, কুলাউড়া এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসা কমপ্লেক্সের কো-অর্ডিনেটর মুহতারাম মুজিবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক শায়েখ মুফতি ড. মোহাম্মদ ইমাম হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হুদা কমপ্লেক্স রাজশাহীর প্রিন্সিপাল শায়েখ ড.মুকাররম বিন মহসিন মাদানি, উম্মুল ক্বোরা মাদরাসা সিলেটের পরিচালক মুহতারাম আব্দুছ ছবুর চৌধুরী, মাওলানা মুজাহিদুল ইসলাম ফারুকী, মসজিদ আত-তাওহীদ এন্ড ইসলামিক সেন্টার কুলাউড়ার ইমাম ও খতিব মুহতারাম মিসবাহুর রহমান।

আলোচকগণ ইসলামের মৌলিক শিক্ষা, দাওয়াত, নৈতিকতা, সমাজ সংস্কার ও আদর্শ মুসলিম গঠনে শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। তিন শতাধিক ধর্মপ্রাণ মুসল্লী ও স্থানীয় মানুষজন উৎসবমুখর পরিবেশে সম্মেলনে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন বিগত ৫৪ বছর যাবৎ দেশের সকল সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে কথিত প্রগতিশীল শক্তি। এরা সব সময়ই ধর্মকে রাষ্ট্রের কেন্দ্র থেকে দূরে সরিয়ে রেখেছে। শুধু তাই নয়, তারা ইনিয়ে-বিনিয়ে বলার চেষ্টা করেছে— উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হলো ধর্ম। অথচ ধর্মকে অগ্রাধিকার দিয়েও যে কোনো দেশ উন্নতির শিখরে উঠতে পারে, তার বড় উদাহরণের নাম মালয়েশিয়া।

তাদের সংবিধানের ৩ (১) ধারায় রাষ্ট্রধর্ম ইসলাম উল্লেখ করে অন্যান্য ধর্মের স্বাধীনতা নিশ্চিতের কথা বলা হয়েছে। সেখানকার মোট জনগোষ্ঠীর ৬০-৬৫ শতাংশ মুসলমান। তার ওপর ভিত্তি করে তারা যদি ইসলামকে রাষ্ট্রের কেন্দ্রে রাখতে পারে, সব কাজে ইসলামকে ধারণ করে তারা যদি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, তবে বাংলাদেশে সমস্যাটা ঠিক কোন জায়গায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় দারুল হুদা মাদ্রাসা কমপ্লেক্সে দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৪৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫