০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

সীমান্তে পতাকা বৈঠকে হস্তান্তর

ভারতে আটক কুলাউড়ার দম্পতির ফেলে আসা ব্যাগ ফেরত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৩৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 242
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফের হাতে আটক হন বাংলাদেশি নাগরিক উত্তর কুলাউড়ার বাসিন্দা বিষ্ণুপদ গোস্বামী (৫০) ও তার স্ত্রী মাধবী ভট্টাচার্য (৪৩)। পরে বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে। তবে, তারা বাংলাদেশে ফিরলেও আড়াই ভরি ওজনের স্বর্ণালংকারসহ একটি ব্যাগ বিএসএফ ক্যাম্পে ফেলে আসেন। অবশেষে দীর্ঘ ৬ মাস পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) ফুলতলা সীমান্তে পতাকা বৈঠকের পর বিজিবির উপস্থিতিতে বিএসএফ স্বর্ণালংকারসহ ব্যাগটি তাদের হাতে তোলে দিয়েছে।

জানা গেছে, ২৭ এপ্রিল উত্তর কুলাউড়ার বিষ্ণুপদ গোস্বামী (৫০) ও তার স্ত্রী মাধবী ভট্টাচার্য (৪৩) অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেন। সেখানে বিএসএফের ১৭১ ব্যাটালিয়নের তারেকপুর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। পরদিন ২৮ এপ্রিল বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদেরকে বিজিবি’র নিকট হস্তান্তর করলে তারা নিজ বাড়িতে ফিরে যান। কিন্তু, ভারতে বিএসএফ ক্যাম্পে অবস্থানকালে ২৮ এপ্রিল বিষ্ণুপদ গোস্বামী ও মাধবী ভট্টাচার্য দম্পতি সেখানে ১টি ব্যাগ ফেলে আসেন যা পরবর্তীতে বিএসএফ বিজিবিকে অবহিত করে। এর প্রেক্ষিতে বিজিবি বাংলাদেশী নাগরিকদের ঠিকানায় যোগাযোগ করে ব্যাগটি তাদের বলে নিশ্চিত করেন। উক্ত ব্যাগটি ফেরত প্রদানের লক্ষ্যে তাদেরকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিজিবির ফুলতলা বিওপির বটুলী আইসিপিতে উপস্থিত থাকতে বলা হয়। দুপুরে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধীনস্থ ফুলতলা বিওপি এবং বিএসএফ ৯৭ ব্যাটালিয়নের আওতাধীন ইয়াকুবনগর বিএসএফ ক্যাম্পের সন্নিকটে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকের মাধ্যমে ব্যাগে থাকা আনুমানিক ২.৫ ভরি স্বর্ণালংকারসহ ব্যাগটি বিজিবির উপস্থিতিতে তারা বুঝে নিয়েছেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, বিএসএফ ক্যাম্পে ফেলে আসা আড়াই ভরি স্বর্ণালংকারসহ ব্যাগটি বিজিবির উপস্থিতিতে বিএসএফ বাংলাদেশি নাগরিক বিষ্ণুপদ গোস্বামী ও তার স্ত্রী মাধবী ভট্টাচার্যের হাতে তোলে দিয়েছে।

ষাটমাকন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

সীমান্তে পতাকা বৈঠকে হস্তান্তর

ভারতে আটক কুলাউড়ার দম্পতির ফেলে আসা ব্যাগ ফেরত

আপডেট সময় : ০১:৩৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫