০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::

চালু হলো জেলা পুলিশের বিশেষ সেবা ‘আপনার এসপি’

মো. মহিউদ্দিন রিপন::
  • আপডেট সময় : ০২:১৪:১২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 213
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ‘আপনার এসপি’ নামে বিশেষ সেবা চালু করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। ‘কথা বলি সরাসরি, নিজের সমস্যার সমাধান করি’-এই স্লোগানকে সামনে রেখে চালু হওয়া এ সেবার মাধ্যমে জেলার নাগরিকরা এখন থেকে নিজ থানায় বসেই ভিডিও কলে সরাসরি পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলতে পারবেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সাতটি থানায় স্থাপন করা হয়েছে বিশেষ ‘আপনার এসপি ডেস্ক’। প্রত্যেক ডেস্কে এসপি মনোনীত একজন নারী অপারেটর নাগরিকদের সহায়তা করবেন।

এই উদ্যোগের ফলে অভিযোগ জানাতে বা পুলিশি সেবা নিতে আর জেলা সদরে আসার প্রয়োজন হবে না। নিজ থানায়ই নাগরিকরা এসপির সঙ্গে সরাসরি কথা বলে সমস্যা বা অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি, দূরবর্তী থানার পুলিশ সদস্যরাও ভিডিও কলে এসপির সঙ্গে যোগাযোগ করে তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন।

প্রায় দেড় মাস পরীক্ষামূলকভাবে চালু থাকার পর সোমবার (২০ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

এ সময় পুলিশ সুপার বলেন, ‘আপনার এসপি’ একটি ডিজিটাল সেবা ডেস্ক। এর মাধ্যমে সাধারণ মানুষের সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হবে। মানুষের দুর্ভোগ কমিয়ে দ্রুত সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদেরও জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে।

নাগরিকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, পুলিশি সেবা গ্রহণে কোনো প্রকার আর্থিক লেনদেন বা দালালের সঙ্গে যোগাযোগ করবেন না। প্রয়োজনে সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ডিউটি অফিসারের কক্ষ থেকে ভিডিও কলে কথা বলুন পুলিশ সুপারের সঙ্গে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু; জেলার সাত থানার ওসিসহ অন্যান্য কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চালু হলো জেলা পুলিশের বিশেষ সেবা ‘আপনার এসপি’

আপডেট সময় : ০২:১৪:১২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫