১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিতীয়বারের মতো হতে পারে ভোট Logo সিলেটে জাতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে খুদে শিক্ষার্থীদের মেধার লড়াই Logo নালন্দা: যেখানে জ্ঞানচর্চায় ছুটে আসতেন দূরদেশের শিক্ষার্থীরা Logo ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত Logo অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ Logo জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ Logo বিএসএফের গুলিতে কুলাউড়ার যুবক নিহত Logo ৫০০ টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কুলাউড়ায় চা-শ্রমিকদের গণবিক্ষোভ Logo বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ

জুড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

জুড়ী উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 198
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে জুড়ীতে মানববন্ধন করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা চত্ত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা।

তারা বাড়িভাড়া ২০%, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% করার দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী। সঞ্চালনা করেন বাবেশিকফো কেন্দ্রীয় সহ-সভাপতি ও কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সাইফ এবং জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহিম সরকার।

প্রধান অতিথি ছিলেন নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ মাওলানা আব্দুর রহমান; শাহখাকী (রঃ) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী; সাগরনাল সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম; ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম; হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের প্রভাষক এনায়েত হোসেন; জায়ফরনগর মহিলা মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম; ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকারিয়া মাহমুদ; সোনা মিয়া আপ্তারুনেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদুজ্জামান; সাগরনাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জবা রাণী চাষা; নিরোদ বিহারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক চান্দ আলী; এবং নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মনসুরুল রহমান পলাশ।

কর্মচারীদের পক্ষে বক্তব্য দেন রাগনা বটুলী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী সবুজ মিয়া।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত। জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলেও বেতন-ভাতা বাড়েনি। এই অবস্থা চলতে পারে না।

তারা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। প্রয়োজনে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

ষাটমাকন্ঠ/খোর্শেদ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০১:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫