০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুড়ীতে ‘জাতীয় ছাত্রশক্তি’র আহ্বায়ক কমিটি গঠন Logo কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের পক্ষ থেকে বিদায়ী ইউএনও’কে সম্মাননা প্রদান Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর Logo বড়লেখায় জনদুর্ভোগ নিরসনে নবাগত ইউএনও’র সাথে নিসচা’র মতবিনিময় Logo হাওর লুটপাটকারীদের রোষানলে জুড়ীর মৎস্য কর্মকর্তা Logo বড়লেখা সরকারি কলেজে ঐতিহাসিক কোরআন দিবস পালন Logo অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা Logo ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ Logo রিয়ালকে হারিয়েই লিগ শিরোপা জিতল বার্সা Logo সিলেটে খাল খননে অংশ নেবে ৫০ হাজার মানুষ, রোপণ করা হবে ১০ লাখ গাছ

জুলাই বিপ্লবের সনদ ও পিআর বাস্তবায়ন ছাড়া কোন নির্বাচন হতে দেয়া হবেনা- মোহাম্মদ সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 227
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জুলাই বিপ্লবের সনদ এবং পিআর বাস্তবায়ন ছাড়া কোন নির্বাচন হতে দেয়া হবেনা। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পর কিছু দলের আচরণ সন্দেহজনক। মানুষের সাথে তামাশায় লিপ্ত হয়েছে। কিন্ত এদেশের মানুষ সব বুঝে, তাদেরকে বোকা বানিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবেনা। আগামী নির্বাচনে চাঁদাবাজ, টেন্ডারজদের মানুষ ভোট দেবেনা।

তিনি গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন আরো বলেন, তরুণ ছাত্র সমাজ ইতিমধ্যে ডাকসু ও জাকসুতে দেখিয়ে দিয়েছে তারা এখন বিকল্প চায়। জনগণের চাহিদা পূরণ গণরায় নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ট ভোট পেয়ে জামায়াতের নেতৃত্বে সরকার গঠন হবে ইনশাআল্লাহ। ঘুষ, দুর্নীতি নির্মূল করতে ও জনগণের শাসন সুদৃঢ় করার জন্যই পিআর পদ্ধতি প্রয়োজন। তিনি প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশ্য বলেন, আপনি রাজনৈতিক দলের ভাষায় কথা বলবেন না, জনগণের আশা আকাঙ্ক্ষার দিকে লক্ষ্য করে আরপিও সংশোধন করে সংবিধানে পিআর পদ্ধতি প্রবর্তন সম্ভব। জনগণ আগামী নির্বাচনে লেবেল প্লেয়িং ও পিআর পদ্ধতি চালুর পক্ষে ঐক্যবদ্ধ।

গতকাল শুক্রবার বিকেলে গোলাপগঞ্জ চৌমুহনীর নুর ম্যানশন প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির জিন্নুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে, সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীরের সঞ্চালনায় ও মাওলানা সজিব আলীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির,সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান। বক্তব্য রাখেন পৌর জামায়াতের সেক্রেটারি কাজী শাহিদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়া, পৌর এসিস্ট্যান্ট সেক্রেটারি সেলিম আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশফাক আল মান্নান লিপু, প্রমুখ।

সমাবেশ শেষে মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল গোলাপগঞ্জ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুলাই বিপ্লবের সনদ ও পিআর বাস্তবায়ন ছাড়া কোন নির্বাচন হতে দেয়া হবেনা- মোহাম্মদ সেলিম উদ্দিন

আপডেট সময় : ০৭:০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫