০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ছাত্রশিবিরের মিশন সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা- কেন্দ্রীয় গবেষণা সম্পাদক

গত ১৫ বছরে উচ্চ শিক্ষিত লোকেরা দুর্নীতি করে শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে

তাহমীদ ইশাদ রিপন ::
  • আপডেট সময় : ০১:২৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 261
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম বলেছেন, গত ১৫ বছরে বাংলাদেশে হাজার-হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। আপনার আমার মতো উচ্চ শিক্ষিত বড় বড় ডিগ্রিদারি লোকেরা দুর্নীতি করেছে। তারা শিক্ষিত ছিল কিন্তু তাদের মধ্যে দেশপ্রেম, নীতিনৈতিকতা ছিল না, তারা যেই দেশের মানুষের ট্যাক্সের টাকায় লেখাপড়া করেছে সেই দেশের মানুষের প্রতি আঘাত করে পঙ্গুত্ব করেছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সুতরাং আমরা আপনাদেরকে আহ্বান করছি শুধুমাত্র শিক্ষিত হলে হবে না, আপনার শিক্ষার সাথে দেশপ্রেম, নীতি নৈতিকতা, দক্ষতা যুক্ত হতে হবে। যদি দেশপ্রেম নৈতিকতা, দক্ষতা যুক্ত হয় তবে আপনি একজন দেশের সম্পদ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। যে সম্পদের আজ বড়ই অভাব আজ আমরা এই আহবান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।

তিনি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের আয়োজনে নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সভাপতি সাব্বির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আহাদ ইমরানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ও মৌলভীবাজার-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

মো. ফখরুল ইসলাম আরও বলেন, আপনাদেরকে আজ ছাত্রশিবির করার জন্য এখানে ডাকিনি অথবা বলিনি আপনাদেরকে আজ শিবিরের সমর্থক ফর্ম পুরণ করা লাগবে। না এটা ছাত্রশিবিরের উদ্দেশ্যে না, ছাত্রশিবিরের মিশনই হচ্ছে সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে একদল সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। আমরা কি হতে চাই, আমরা কি শুধু ক্ষমতা চাই, ক্ষমতা তো ফেরাউন নমরুদেরও ছিল কিন্তু তাদের শেষ পরিনতি কি হয়েছিল। এতোদুর যাওয়া লাগবে না, মাত্র এক বছর আগে একজন খুব ক্ষমতাবান ছিল। তিনি তার ক্ষমতাকে কি ঠিকিয়ে রাখতে পেরেছিলেন? সুতরাং আমরা কি শুধু ক্ষমতা চাই, আমরা কি চাই, কি হতে চাই, এই দৃষ্টিভঙ্গি নিয়ে শুধুমাত্র এই আহবান নিয়ে ছাত্রশিবির আজ এ আয়োজন করেছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিকের আজ বড় অভাব বাংলাদেশ আজ আপনাদের দিকেই তাকিয়ে আছে কারণ আপনারা প্রমান করে দেখিয়েছেন আমরা যখন হতাশ হয়ে গিয়েছিলাম দেশকে নিয়ে, আমরা যখন চিন্তা করেছিলাম কিভাবে এই গণআধার দূর হবে তখন আপনারাই দেখিয়েছেন গণআধার যতোই বড় হোক না কেন, রাত্রি যত বড় হোক না কেন সেই গণআধারের বুক চিরে প্রভাতের সূর্য উদিত হবে। আপনারা আমাদেরকে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতে নতুন আশা দেখিয়েছেন। আপনাদের প্রতি আমাদের আশা-আকাঙ্ক্ষা অনেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম, জেলা শিবিরের সভাপতি এম ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি আব্দুস সামাদ, জেলা ছাত্র শিবিরের অফিস সম্পাদক তোফাজ্জল হোসাইন, সাবেক প্রকাশনা সম্পাদক আব্দুল লতিফ, মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের কলেজ কার্যক্রম সম্পাদক তারেক রহমান, বড়লেখা শহর ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রহমান এবাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছাত্রশিবিরের মিশন সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা- কেন্দ্রীয় গবেষণা সম্পাদক

গত ১৫ বছরে উচ্চ শিক্ষিত লোকেরা দুর্নীতি করে শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে

আপডেট সময় : ০১:২৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫