০১:১২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

এম নাসের রহমানের সাথে কুলাউড়া উপজেলা বিএনপির নব-নির্বাচিতদের সৌজন্য সাক্ষাৎ

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 306
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২১ সেপ্টেম্বর ) বিকেলে মৌলভীবাজারের বাগানবাড়িতে গিয়ে তারা এম নাসের রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু , সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কমর উদ্দিন আহমদ কমরু ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু ফুল দিয়ে নাসের রহমানকে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎ শেষে উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু জানান – এই সাক্ষাৎ এ অতীতের সমস্থ ভুল বুঝাবুঝির অবসান হয়েছে জেলা বিএনপির অবিভাবক এম নাসের রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করতে কাজ করবো। তিনি যে নির্দেশনা দিবেন সে অনুযায়ী কাজ করবো। এবং ধানের শীষের প্রার্থী যে হবে তার পক্ষে কাজ করে বিজয় সুনিশ্চিত করে এই আসন টি উপহার দিব।

উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল জানান – আমিসহ নির্বাচিত সকলকে অভিনন্দন জানিয়েছেন। এবং আমাদের নির্দেশনা দিয়েছেন অতীত ভুলে কুলাউড়ার বিএনপিকে ঐক্যবদ্ধ রাখা এবং
দল যাকে মনোনয়ন দিবে তার বিজয় নিশ্চিতে কাজ করে এই আসনটি উপহার দেয়ার।

উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু জানান – বিতর্কিত কাউকে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না দেয়া গ্রহণ যোগ্য ত্যাগী ব্যক্তিরা যাহাতে স্থান পায় সেই বিষয়টি নিশ্চিত করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করার এবং জেলার নির্দেশনা মেনে চলে কাজ করা জন্য জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান নির্দেশনা প্রদান করেছেন।

এম নাসের রহমান নবনির্বাচিত কুলাউড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে বলেন, তারা অতীতের সব ভুল বুঝতে পেরেছে। সমস্থ ভেদাভেদ ভুলে নির্বাচিত বিএনপির নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। বিএনপি একটি ঐক্যবদ্ধ শক্তি। তৃণমূলের নেতাকর্মীরাই দলের চালিকাশক্তি। আন্তরিকতা, নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে কাজ করলে নতুন কমিটি কুলাউড়ায় বিএনপিকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সক্ষম হবে। তিনি দলীয় নেতাদের জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা, সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় থাকা এবং গণমানুষের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এম নাসের রহমানের সাথে কুলাউড়া উপজেলা বিএনপির নব-নির্বাচিতদের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৯:২২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫