সংবাদ শিরোনাম ::
জুড়ীতে নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সপ্তদ্বীপা দাশ দীঘির কৃতিত্ব
খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:২৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 143
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সপ্তদ্বীপা দাশ দীঘি জাতীয় পর্যায়ে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এটি দেশের স্কাউট আন্দোলনের সর্বোচ্চ সম্মাননা।
এর আগে ২০২০ সালে সপ্তদ্বীপা দাশ দীঘি জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে বিদ্যালয় ও এলাকাবাসীর গর্ব বাড়িয়েছিলেন।
বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, সপ্তদ্বীপার এই সাফল্য শুধু বিদ্যালয়ের নয়, বরং জুড়ী উপজেলার জন্যও এক গৌরবের বিষয়। তার এই অর্জনে শিক্ষক, সহপাঠী ও অভিভাবকরা উচ্ছ্বসিত।
সপ্তদ্বীপার পরিবার আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও সে কঠোর পরিশ্রম ও মেধার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জন করবে।
























