১০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিতীয়বারের মতো হতে পারে ভোট Logo সিলেটে জাতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে খুদে শিক্ষার্থীদের মেধার লড়াই Logo নালন্দা: যেখানে জ্ঞানচর্চায় ছুটে আসতেন দূরদেশের শিক্ষার্থীরা Logo ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত Logo অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ Logo জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ Logo বিএসএফের গুলিতে কুলাউড়ার যুবক নিহত Logo ৫০০ টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কুলাউড়ায় চা-শ্রমিকদের গণবিক্ষোভ Logo বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ

জুড়ীতে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 222
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে জুড়ী থানা কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।রোববার (১৪ সেপ্টেম্বর) এ সভা অনুষ্টিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, ৬টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলার সবগুলো পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজাকে ঘিরে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। এ সময় আইন-শৃঙ্খলা বজায় রাখা, স্বেচ্ছাসেবক দল সক্রিয় করা, গুজব প্রতিরোধ এবং আন্তঃসম্প্রীতি রক্ষার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ উপস্থাপন করা হয়।

আলোচনায় প্রত্যাশা ব্যক্ত করা হয় যে প্রশাসন, পূজা উদযাপন পরিষদ, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষের সমন্বয়ে এবারের দুর্গাপূজা ২০২৫ শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আপডেট সময় : ০১:২৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫