০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষা প্রতিষ্ঠানে ১৬-২৩ দিনের লম্বা ছুটি আসছে Logo কুলাউড়ায় নবাগত ইউএনও সানজিদা আক্তারের দায়িত্বভার গ্রহণ Logo কুলাউড়া বিএনপিকে সুসংগঠিত করতে বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় ইউএনও’র সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ Logo বিশ্বমঞ্চে ভয়ংকর হতে যাচ্ছে যে দলগুলোর আক্রমণভাগ Logo দেশীয় মাছ রক্ষায় বড়লেখায় অভিযান, অপসারণ করা হলো অবৈধ বাঁধ Logo হাকালুকিতে ১ লাখ টাকার নিষিদ্ধ জাল ও পোনা মাছ জব্দ Logo বড়লেখায় এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ Logo বড়লেখায় আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির সাথে হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময় Logo শিল্পী সমিতির নির্বাচনে দুই কিংবদন্তির সন্তানের প্যানেল

তৃতীয় আইসিসি ইমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড পেল এনসিসি ব্যাংক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 103

তৃতীয় আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড পেয়েছে এনসিসি ব্যাংক।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় চেম্বার অব কমার্সের (আইসিসি) মর্যাদাপূর্ণ ‘তৃতীয় ইমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৫’-এ রিস্ক ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে রানারআপ হওয়ার সম্মাননা অর্জন করেছে এনসিসি ব্যাংক।

গত ২৯ আগস্ট ভারতের নয়াদিল্লির হোটেল লে মেরিডিয়েনে পুরস্কারটি প্রদান করা হয়। এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান ঝুঁকি ব্যবস্থাপনা কর্মকর্তা এম খোরশেদ আলম এইচডিবি ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং ভারতের স্টেট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অরিজিৎ বসুর কাছ থেকে এই সম্মাননা স্মারক গ্রহণ করেন।

কনক্লেভে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর জে পি আর করুণারত্নে, ন্যাশনাল ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের পরিচালক পার্থ রায়, কোয়াইট ইনকরপোরেশনের প্রেসিডেন্ট ও সিইও এবং পিডব্লিউসির সাবেক পার্টনার জয়দীপক রায় এবং এনপিএস ট্রাস্ট-পিএফআরডিএর সাবেক চেয়ারম্যান, এসবিআই লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং আইসিসি ন্যাশনাল এক্সপার্ট কমিটি অন বিএফএসআইয়ের চেয়ারম্যান অতনু সেন।

অনুষ্ঠানে এম খোরশেদ আলম বলেন, ‘এই আন্তর্জাতিক স্বীকৃতি আবারও প্রমাণ করে, এনসিসি ব্যাংক সব সময় ব্যাংকিং খাতে উৎকর্ষ অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি কেবল একটি পুরস্কার নয়, বরং আমাদের পুরো করপোরেট সুশাসন, পেশাদারত্ব ও টেকসই ব্যাংকিং কার্যক্রমের স্বীকৃতি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সঠিক ঝুঁকি ব্যবস্থাপনাই টেকসই প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং গ্রাহক আস্থার মূল ভিত্তি।’

এই স্বীকৃতি গ্রাহকসেবার মানোন্নয়ন এবং বাংলাদেশের আর্থিক খাতের সামগ্রিক উন্নয়নে কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এম খোরশেদ আলম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তৃতীয় আইসিসি ইমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড পেল এনসিসি ব্যাংক

আপডেট সময় : ০৬:৩৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫