০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

কোটি টাকা হাতিয়ে আত্মগোপন জনপ্রতিনিধি, জীবন দিলেন ব্যবসায়ী

আফজাল হোসেন রুমেল:
  • আপডেট সময় : ০৯:২৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / 206
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার বড়লেখায় কোটি টাকা ঋণের চাপে কামরুল ইসলাম নামে এক সবজি ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার দোহালিয়া গ্রামের মৃত মুজম্মিল আলীর ছেলে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের মসজিদের বারান্দায় রশিতে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিকালে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

নিহতের ছোটভাই হোসাইন আহমদ জানান, গ্রামের সাবেক এক জনপ্রতিনিধি তার বড়ভাই সবজি ব্যবসায়ী কামরুল ইসলামের কাছ থেকে ব্যবসায় বিনিয়োগ করতে প্রায়ই টাকা ধার নিতেন। লাভের অংশসহ ধারের টাকা ফেরতও দিতেন। এভাবে বিশ্বাস জমিয়ে ওই জনপ্রতিনিধি টাকা ধারের পরিমাণ বাড়াতে থাকেন।

একপর্যায়ে বড় এক ব্যবসার নামে মোটা অংকের টাকা ধার চান। নিহত কামরুল ইসলাম বেশি মুনাফার আশায় প্রবাসী আত্মীয় স্বজনদের কাছ থেকে ঋণ এনে তাকে প্রায় কোটি টাকা তোলে দেন। টাকা ফেরৎ দেওয়ার সময় আসার আগেই ওই জনপ্রতিনিধি আত্মগোপন করেন। প্রায় দুই বছর ধরে তিনি লাপাত্তা।

এদিকে কামরুল ইসলাম যাদের কাছ থেকে ধারদেনা করে জনপ্রতিনিধির হাতে টাকা দিয়েছিলেন তারা টাকার জন্য মারাত্মক চাপ দিতে থাকেন। পাওনাদারদের চাপে ১৫-২০ দিন ধরে তিনি প্রচণ্ড মানসিক বিপর্যস্ত ছিলেন। প্রায় কোটি টাকা ঋণের চাপে পরিবারের সদস্যদের অগোচরে সোমবার দুপুরে তিনি বাড়ির পাশের মসজিদের বারান্দায় রশিতে ঝুলে আত্মহত্যা করেন।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে সোমবার বিকালে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কোটি টাকা হাতিয়ে আত্মগোপন জনপ্রতিনিধি, জীবন দিলেন ব্যবসায়ী

আপডেট সময় : ০৯:২৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫