০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কাগজে কলমে লাইনম্যান হলেও সে যেন অলিখিত জুনিয়র ইঞ্জিনিয়ার, নেপথ্যে কারা… Logo দেশে আসছে পেপাল, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার Logo শাশুড়ি হত্যা: বস্তাবন্দি লাশ ফেলে ‘নিখোঁজ’ নাটক, পুত্রবধূর চাঞ্চল্যকর স্বীকারোক্তি Logo সিলেট প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান Logo তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে Logo ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট!

আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে কুলাউড়ায় প্রতিবাদ সমাবেশ

মো: মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 255
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃহত্তর সিলেটবাসীর প্রতি রেলওয়ের বৈষম্যমুলক আচরণের প্রতিবাদে এবং আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে কুলাউড়া জংশন স্টেশনের প্লাটফর্মে ৩০ আগস্ট (শনিবার) এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক ও প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাব সেক্রেটারি নাজমুল বারীর সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জাকির হোসেন, রাজানুর রহিম ইফতেখার, আট দফা দাবি আন্দোলনের সমন্বয়ক আতিকুর রহমান আখই, বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ড. সাইফুল আলম চৌধুরী, সিলেটের সমন্বয়ক আনম জামান চোধুরী, অ্যাডভোকেট আমিন উদ্দিন পৌর জামায়াতের সভাপতি মোঃ রুহুল আমিন রইয়ব, বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, প্রেসক্লাব সেক্রেটারি খালেদ পারভেজ বক্স, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, জুড়ী উপজেলারে পক্ষে সাংবাদিক কল্যাণ প্রসুন চম্পু, বিএনপি নেতা সুরমান আহমদ, ক্রীড়া সংগঠক আব্দুল কাইয়ুম মিন্টু, আব্দুস শুকুর সরকুম, এইচডি রুবেল, ইউছুফ আহমদ ইমন, শামীম আহমদ, শেখ শহিদ উল্লাহ, শেখ সুমন, তাজুল ইসলাম, আজগর আলী ও আব্দুল মজিদ প্রমুখ।

সভায় আন্দোলনকারীরা আরও এক মাসের সময় বেঁধে দিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাপক জনসমর্থন সৃষ্টির লক্ষ্যে প্রচারপত্র বিলি এবং সিলেট বিভাগের বিভিন্ন স্টেশনে রেলযাত্রীদের সাথে মতবিনিময়। ১৩ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক সংগঠনের সাথে মত বিনিময়। ২৭ সেপ্টেম্বর কুলাউড়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এক বিশাল গণ অনশন কর্মসূচি পালিত হবে। এছাড়া অক্টোবর মাসের শুরুতে ৮ দফা দাবি আদায় না হলে অবরোধের কর্মসূচি ঘোষণা করা হবে।

বক্তারা বলেন, এটা সিলেটবাসীর ন্যায্য দাবি, ইতোমধ্যে সিলেট জুড়ে এই আন্দোলন বিস্তৃতি লাভ করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে এবং আন্দোলন কঠোর থেকে কঠোরতম হবে।

ষাটমা/এমরান/মহি

নিউজটি শেয়ার করুন

আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে কুলাউড়ায় প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ০১:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫